ইআইআইএলের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেডের (ইআইআইএল) ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইআইআইএলের চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী। সভায় প্রতিষ্ঠানটির পরিচালক আবেদুর রহমান সিকদার, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শিব্বির হোসাইন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম উপস্থিত ছিলেন। এর আগে ইআইআইএলের ৮০তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়।



