Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
আগামীর সময়
নদী উদ্ধারের নায়ক তুহিন ওয়াদুদ
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

সিএমএসএমই খাতে আইডিএলসি ফাইন্যান্স ও সিটিব্যাংক এন.এ'র যৌথ উদ্যোগ

প্রেস বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ২১:৪১
সিএমএসএমই খাতে আইডিএলসি ফাইন্যান্স ও সিটিব্যাংক এন.এ'র যৌথ উদ্যোগ

সংগৃহীত ছবি

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ও সিটিব্যাংক বাংলাদেশের মধ্যে একটি পিয়ার লেন্ডিং পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষরিত এই অংশীদারিত্ব চুক্তির আওতায় সিটিব্যাংক এন.এ. আইডিএলসি ফাইন্যান্সকে বিশেষ ঋণ সুবিধা দেবে, যার সম্পূর্ণ অংশ যথাযোগ্য সিএমএসএমই গ্রাহকদের কাছে পুনরায় ঋণ হিসেবে বিতরণ করবে আইডিএলসি। এটিই বাংলাদেশের প্রথম পিয়ার লেন্ডিং উদ্যোগ, যা বাংলাদেশ ব্যাংক প্রণীত সিএমএসএমই অর্থায়ন সংক্রান্ত এসএমইএসপিডি মাস্টার সার্কুলার অনুসারে পরিকল্পনা করা হয়েছে।

এই ঋণ সহযোগিতার মাধ্যমে উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসাগুলোর জন্য প্রাতিষ্ঠানিক ঋণপ্রাপ্তি আরও সহজ হবে বলে আশা করা যায়। একই সাথে, এটি ব্যাংকিং খাতের তারল্যকে একটি মাল্টি-প্রোডাক্ট এনবিএফআইয়ের মাধ্যমে কার্যকরভাবে ব্যবহার করে সিএমএসএমই অর্থায়নে এক নতুন দিগন্তও উন্মোচন করবে।

ঢাকার গুলশানে অবস্থিত আইডিএলসি কর্পোরেট হেড অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজিত হয়। আইডিএলসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন, এবং সিটিব্যাংক এন.এ. বাংলাদেশ-এর সিটি কান্ট্রি অফিসার ও ব্যাংকিং হেড মো. মঈনুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

আইডিএলসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন বলেন, ‘সিএমএসএমই খাত বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, আর সিটিব্যাংকের সাথে আমাদের অংশীদারিত্ব এই খাতে চাহিদাভিত্তিক উদ্ভাবনী অর্থায়ন সমাধান দিতে আমাদের অঙ্গীকার তুলে ধরে। মাল্টি-প্রোডাক্ট এনবিএফআই হিসেবে আমরা আমাদের বিস্তৃত পোর্টফোলিও এবং সিটিব্যাংকের তারল্য সুবিধাকে কাজে লাগিয়ে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং দীর্ঘমেয়াদি প্রভাব সৃষ্টি করতে সক্ষম হব বলে আমাদের বিশ্বাস রয়েছে।’

সিটিব্যাংক এন.এ. বাংলাদেশ-এর সিটি কান্ট্রি অফিসার ও ব্যাংকিং প্রধান মো. মঈনুল হক বলেন, ‘এই গুরুত্বপূর্ণ উদ্যোগে আইডিএলসি’র অংশীদার হতে পেরে সিটিব্যাংক গর্বিত। আমরা একসাথে সিএমএসএমই খাতে অর্থায়ন সুবিধা সহজ করে তুলছি, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের যৌথ লক্ষ্যকে সুদৃঢ় করবে।’

বাংলাদেশে প্রায় ১ কোটি এমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা দেশের মোট জিডিপির প্রায় ২৫ শতাংশে অবদান রাখে, এবং কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এত গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও, এই খাতে প্রায় ২.৮ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন ঘাটতি রয়েছে (সূত্রঃ আইএফসি/বিশ্বব্যাংক, ২০২৩)।

আইডিএলসি ও সিটিব্যাংক এন.এ.-এর এই পিয়ার লেন্ডিং উদ্যোগ সেই ঘাটতি কমানোর একটি কার্যকর পদক্ষেপ হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করা যায়। এটি দেশের আর্থিক খাতকেও আরো শক্তিশালী করা এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সহায়তা করবে।

আইডিএলসি ফাইন্যান্স
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’

    ‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’

    ৩০ জুলাই ২০২৬, ০০:২৬

    ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    ৩০ জুলাই ২০২৬, ০০:০০

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

    ৩০ জুলাই ২০২৬, ০০:১৭

    দক্ষ মানবসম্পদ তৈরিতে সিসিপি-বেসিসের প্রশিক্ষণ

    দক্ষ মানবসম্পদ তৈরিতে সিসিপি-বেসিসের প্রশিক্ষণ

    ৩০ জুলাই ২০২৬, ০০:৪৩

    বেসরকারি হাসপাতালে শিশুসহ দুই মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

    বেসরকারি হাসপাতালে শিশুসহ দুই মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

    ৩০ জুলাই ২০২৬, ০১:৪৬

    ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা করা হয় অভিনেত্রীকে

    ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা করা হয় অভিনেত্রীকে

    ৩০ জুলাই ২০২৬, ০২:০৩

    গুলি নয়, পাশের দুই দেশের মাদক হত্যা করছে মানুষকে

    গুলি নয়, পাশের দুই দেশের মাদক হত্যা করছে মানুষকে

    ৩০ জুলাই ২০২৬, ০২:১২

    পাকিস্তানে পুলিশ চৌকিতে সন্ত্রাসী হামলা, ৫ পুলিশ নিহত

    পাকিস্তানে পুলিশ চৌকিতে সন্ত্রাসী হামলা, ৫ পুলিশ নিহত

    ৩০ জুলাই ২০২৬, ০২:৫৭

    বক্স অফিস

    বক্স অফিস

    ৩০ জুলাই ২০২৬, ০১:২১

    পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধর

    পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধর

    ৩০ জুলাই ২০২৬, ০২:৩৬

    যাত্রীবাহী বিমানের সঙ্গে যুদ্ধবিমানের সংঘর্ষ

    যাত্রীবাহী বিমানের সঙ্গে যুদ্ধবিমানের সংঘর্ষ

    ৩০ জুলাই ২০২৬, ০৩:০৬

    বাংলাদেশে জনপ্রিয়

    বাংলাদেশে জনপ্রিয়

    ৩০ জুলাই ২০২৬, ০৩:০২

    রোমান-দিয়ার উত্তরসূরিদের প্রমাণের মঞ্চ

    রোমান-দিয়ার উত্তরসূরিদের প্রমাণের মঞ্চ

    ৩০ জুলাই ২০২৬, ০৩:০২

    আফ্রিকার ডিএসটিভি স্ট্রিম

    আফ্রিকার ডিএসটিভি স্ট্রিম

    ৩০ জুলাই ২০২৬, ০২:৪৬

    ভয়ই পরিণত হয়েছিল তীব্র ভালো লাগায়

    ভয়ই পরিণত হয়েছিল তীব্র ভালো লাগায়

    ৩০ জুলাই ২০২৬, ০১:২১

    advertiseadvertise