Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আর্চারি

রোমান-দিয়ার উত্তরসূরিদের প্রমাণের মঞ্চ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:০২
রোমান-দিয়ার উত্তরসূরিদের প্রমাণের মঞ্চ

ওয়ার্ল্ড আরচারি এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ মূলত এশিয়ার অনগ্রসর দেশগুলোর তরুণ ও সম্ভাবনাময়ী আরচারদের প্রমাণের মঞ্চ। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয় টুর্নামেন্টটি। আজ থেকে টঙ্গীতে ১৭ দেশের ৭০ আরচারকে নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়া শীর্ষ পর্যায়ের তেমন কোনো তীরন্দাজ অংশ নিচ্ছেন না। সেপ্টেম্বর-অক্টোবরে জাপানের আইচি-নাগোয়ায় হতে যাওয়া এশিয়ান গেমসের প্রস্তুতি মঞ্চ হিসেবে এই টুর্নামেন্ট খেলবেন বাংলাদেশের তীরন্দাজরা।

একটা সময় রিকার্ভে নিয়মিত সাফল্য পেয়েছে বাংলাদেশ। ২০১৯ সালে নেদারল্যান্ডসে বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন রোমান সানা। ২০২৪ প্যারিস অলিম্পিকেও সরাসরি খেলার কীর্তি দেখান রিকার্ভ আরচার সাগর ইসলাম।

এই অগ্রযাত্রায় ছেদ পড়ে রোমান সানা, দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল নীরবে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায়। তাদের অনুপস্থিতিতে রিকার্ভে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, যা এখনো ঘোচাতে পারেননি বর্তমান প্রজন্মের আরচাররা।

ভারত, জাপান, মালয়েশিয়ার মতো আরচারিতে এগিয়ে থাকা এশিয়ার বেশ কিছু দেশের আরচার অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। তবে তাদের কেউই শীর্ষ পর্যায়ের নন। টুর্নামেন্টে সিনিয়র তিনটি ইভেন্টের পাশাপাশি আছে অনূর্ধ্ব-১৮ বয়সীদের তিনটি ইভেন্ট। সিনিয়র তিন ইভেন্টে বাংলাদেশ পুরুষ দলে আলিফ ও রামকৃষ্ণ এবং নারী দলে আছেন নাসরিন ও সীমা আক্তার। আর অনূর্ধ্ব-১৮ দলে অংশ নেবেন জাতীয় দলের নবীন চার সদস্য ইমতিয়াজ আমিন ফাতেমি, সাইফুল ইসলাম, সায়মা সালাহ উদ্দিন ও সোনালী রায়।

আলিফ গত বছর এশিয়া কাপে একক ইভেন্টে স্বর্ণপদক জিতলেও এ বছর দুটি বিশ্বকাপ ও একটি এশিয়া কাপে সাফল্য পাননি। রামকৃষ্ণও তিন আন্তর্জাতিক আসরে পারেননি পদকের কাছাকাছি পৌঁছাতে। দীর্ঘ বিরতির পর খেলায় ফেরা নাসরিন এ বছর দুটি বিশ্বকাপে অংশ নিয়ে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। সীমা একটি আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে নকআউটের শুরুতেই বিদায় নেন।

আট বছর বাংলাদেশের দায়িত্বে থাকা জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক রুবেল, দিয়া, রোমানদের পর নতুন প্রজন্মে বিশ্বাস রাখতে চান, ‘রোমান, রুবেল, দিয়া অনেক অভিজ্ঞ ছিল। বর্তমানে যারা আছে তাদেরও সামর্থ্য আছে। তবে তাদের অভিজ্ঞতা কম এবং ধারাবাহিকতায় কিছুটা ঘাটতি আছে। এসব সমস্যা শুধরে নিলে এশিয়াডে আমাদের সুযোগ থাকবে।’

টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশ আরচারি ফেডারেশনকে অর্থ সহায়তা করছে ওয়ার্ল্ড আরচারি এশিয়া ও স্পন্সর প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বাংলাদেশ আরচারি ফেডারেশনওয়ার্ল্ড আরচারি এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপরোমান সানাদিয়া সিদ্দিকীহাকিম আহমেদ রুবেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা