কমিউনিটি ব্যাংক ও স্প্লিটপের সমঝোতা স্মারক
সংবাদ বিজ্ঞপ্তি

শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ব্যয় বহনে সহজ ও উদ্ভাবনী অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এবং স্প্লিটপে বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংক বিশেষ স্টুডেন্ট ফাইন্যান্সিং সুবিধা চালু করবে। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, স্প্লিটপের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের মাহমুদ পুলকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নর্থ সাউথ ও ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ অংশীদারত্ব শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আর্থিক প্রতিবন্ধকতা কমাতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।






