ট্রাস্ট ব্যাংকের স্থানান্তরিত শাখার উদ্বোধন
অর্থনৈতিক ডেস্ক

ছবি: আগামীর সময়
ট্রাস্ট ব্যাংক পিএলসির স্থানান্তরিত ‘র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ শাখা’র নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সম্প্রতি চট্টগ্রামের র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শাখাটির উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ সময় ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরীসহ সেনাবাহিনী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




