Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাজেট

শিক্ষার খোলনলচে পাল্টানোর বাজেট

  • ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটির বাজেট প্রস্তাব, গত অর্থবছরের তুলনায় বেড়েছে ৪৯ হাজার ৪০০ কোটি টাকা
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:১২
শিক্ষার খোলনলচে পাল্টানোর বাজেট

শিক্ষাব্যবস্থাকে আমূল বদলে দিতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে সরকার, যা দেশের বাজেটের ইতিহাসে রেকর্ড। এই বরাদ্দ গত অর্থবছরের তুলনায় ৪৯ হাজার ৪০০ কোটি টাকা বেশি। ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক কারিগরি শিক্ষা, বাধ্যতামূলক তৃতীয় ভাষা, মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, স্কুল ফিডিং, ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ২ হাজার ৪০০ রোবটিকস-স্টেম ল্যাব স্থাপনের মতো একগুচ্ছ যুগান্তকারী উদ্যোগ ঘোষণা করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার প্রথম বাজেটে শিক্ষাকে দীর্ঘমেয়াদি রূপান্তরের রূপরেখার পথ দেখালেন।

বিদায়ি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা। গত বছর শিক্ষায় বরাদ্দ জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ ছিল, এবার তা বাড়িয়ে ২ শতাংশে উন্নীত করা হলো।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা বিশ্লেষণ করে দেখা গেছে, শিক্ষার তিনটি বিভাগের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৫৭ হাজার কোটি টাকা রাখা হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৩২ হাজার ৮৬৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা।

বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে দক্ষতা ও কর্মমুখিতাকে, যা বাস্তবায়নে এখন ষষ্ঠ শ্রেণি থেকে ধাপে ধাপে দেশের সব শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। একই সঙ্গে বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ ও জার্মানের মতো ‘তৃতীয় ভাষা’ শিক্ষাও বাধ্যতামূলক করা হচ্ছে। এবার মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত শিক্ষাকে সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। এ ছাড়া দরিদ্র শিক্ষার্থীদের স্কুলমুখী করতে এবং ঝরে পড়া রোধ করতে সম্পূর্ণ বিনামূল্যে ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহ করা হবে। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরবরাহ করা হবে বিশেষ শিক্ষা সামগ্রী ও প্রয়োজনীয় প্রযুক্তি সরঞ্জাম। প্রাথমিক স্তরে নতুন করে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা এবং চারু ও কারুকলা শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং ও মিড-ডে মিল কর্মসূচি পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী। ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব কর্মসূচির’ অংশ হিসেবে সারা দেশে ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যের ওয়াই-ফাই সুবিধা দেওয়া হবে।

শিক্ষাব্যবস্থাবাজেটকারিগরি শিক্ষাঅর্থবছর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ