জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে বহু আগে। কালের গর্ভে হারিয়ে গেছে জমিদারদের প্রতাপ ও ঐশ্বর্য। তবে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চার শতক ধরে অমলিন রাজকীয় ঐতিহ্যের দুর্গাপূজা। উপজেলার খলিশাগাড়ির ঐতিহাসিক ‘দেবালয়’ জমিদারবাড়ি এবং বকসীপাড়ার জমিদার গিরীশ চন্দ্র চাকীর বাড়িতে আজও প্রতিমা গড়ে পূজার অর্ঘ্য দেওয়া হয়। তবে দেবালয়ের এই চার শতকের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য এখন একাই সামলাচ্ছেন বংশের প্রবীণ বধূ গৌরী রানী দেব।স্থানীয় ইতিহাস থেকে জানা যায়, প্রায় ৪০০ বছর আগে খলিশাগাড়ি স্টেটের তৎকালীন জমিদার কৃষ্ণ কান্ত...