ফেনীর পরশুরামে আগুন লেগে পুড়ে গেছে গুদামসহ ১৯টি দোকান।গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার বক্সমাহমুদ বাজারে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন নুরুল আমিন (রবিন), মো. মাইফুল, নিজাম উদ্দিন, আবদুল কাদের (মিনার), মোস্তফা, সামছুল হক, মিন্টু, আবুল খায়ের ও এমরান হোসেন।
ব্যবসায়ীরা জানিয়েছেন, একটি মুদি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে তারা ধারণা করছে...