Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম, ডিএনএতে ধরা পড়ল ভাই

নিজস্ব প্রতিবেদক, ফেনী
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০২:০০
ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম, ডিএনএতে ধরা পড়ল ভাই

ভুক্তভোগী ইমাম মোজাফফর আহমদ। ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামে ধর্ষণের অভিযোগে এক মাস দুই দিন কারাভোগের পর নির্দোষ প্রমাণিত হয়েছেন এক মসজিদের ইমাম। ডিএনএ পরীক্ষায় দেখা গেছে, কিশোরীর গর্ভজাত সন্তানের পিতা তারই ভাই। এ ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের।

নির্দোষ প্রমাণিত হওয়া ইমাম মোজাফফর আহমদ উপজেলার উত্তর টেটেশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে। মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেছে পুলিশ। একই সঙ্গে কিশোরীর ভাইয়ের বিরুদ্ধে আদালতে দাখিল করা হয়েছে অভিযোগপত্র।

স্থানীয়দের ভাষ্য, ২০১৯ সালে বক্স মাহমুদ ইউনিয়নে একটি মসজিদে আরবি পড়তেন ওই কিশোরী। কয়েক বছর পর সে অন্তঃসত্ত্বা হলে ওই মসজিদের ইমাম মোজাফফর আহমদের বিরুদ্ধে আনা হয় ধর্ষণের অভিযোগ। পরে থানায় মামলা হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এক মাস দুই দিন কারাভোগের পর জামিনে মুক্ত হন মোজাফফর। পরে আদালতের অনুমতিতে ডিএনএ পরীক্ষা করা হলে সামনে আসে ভিন্ন চিত্র। তদন্তে জানা যায়, ওই কিশোরীর সন্তান তারই ভাই।

মামলার নথি বলছে, ২০২৪ সালের ২২ ডিসেম্বর রাজধানীর মালিবাগে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয় মোজাফফর আহমদকে। সেখানে পরীক্ষা করা হয় কিশোরীর সংরক্ষিত নমুনাও। ২০২৫ সালের ২৫ জানুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে পাঠানো প্রতিবেদনে জানানো হয়, ওই নমুনা থেকে প্রকৃত তথ্য নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

পরে আদালতের অনুমতিতে ইমাম মোজাফফর, ভুক্তভোগী কিশোরী ও তার সন্তানের কাছ থেকে সংগ্রহ করা হয় নতুন নমুনা। একই সময়ে পুলিশি জিজ্ঞাসাবাদে কিশোরী দাবি করেন, তার ভাইয়ের ধর্ষণের ফলেই জন্ম হয়েছে এই সন্তানের এবং তাকে বাঁচাতেই ফাঁসানো হয়েছে মোজাফফরকে।

এরপর গত বছরের ১৯ মে গ্রেপ্তার করা হয় অপরাধীকে। আদালতে ঘটনার দায় স্বীকার করেন তিনি। পরবর্তীতে আদালতের নির্দেশে সংগ্রহ করা হয় কিশোরী, তার ভাই ও শিশুর ডিএনএ নমুনা। পরীক্ষার ফলাফলে শিশুটির সঙ্গে অভিযুক্তরের ডিএনএ’র মিল পাওয়া যায় ৯৯ দশমিক ৯৯ শতাংশ।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শরীফ হোসেন আদালতে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, মোজাফফরের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তাই করা হয়েছে মামলা থেকে অব্যাহতির আবেদন।

ভুক্তভোগী মোজাফফর আহমদ বলেছেন, এই ঘটনায় সামাজিকভাবে চরম হেনস্তার শিকার হয়েছেন তিনি। মামলার খরচ চালাতে বিক্রি করতে হয়েছে পাঁচ শতক জমি। হারিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের খণ্ডকালীন চাকরিটিও। এখন অন্তত অপমান থেকে মুক্তি পাওয়ার আশা তার।

মোজাফফরের আইনজীবী আব্দুল আলীম মাকসুদ জানান, কাউকে ফাঁসাতে এমন ঘটনা ঘটানো অত্যন্ত ন্যক্কারজনক।

ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মোজাফফরকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

ধর্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি