শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার ও বান্দরবান জেলার ৩৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। বিশৃঙ্খলা, নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।আজ বৃহস্পতিবার এসআরবি-১৫-এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর কক্সবাজার জেলায় ৩২৪টি এবং বান্দরবান জেলায় ৩৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হতে যাচ্ছে। এসব পূজামণ্ডপের মধ্যে ঝুঁকিপূর্ণ ও গ...