চাঁদপুরের শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে যাওয়ার পথে বাসচাপায় এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটে উপজেলার মৌতাবাড়ি এলাকায়। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন।নিহত সৌদিপ্রবাসীর নাম আল আমিন (৪০)। তিনি শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদবাড়ির আব্দুল মান্নানের ছেলে। আহত আরেক আরোহীর নাম হৃদয় (১৯)।স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে আল আমিন ও হৃদয় মোটরসাইকেলে করে হাজীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে মৌতাবাড়ি এলাকায় একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়...