Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড মেহেন্দিগঞ্জ, বিদ্যুৎহীন বহু এলাকা

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৮:৫৩
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড মেহেন্দিগঞ্জ, বিদ্যুৎহীন বহু এলাকা

ছবি: আগামীর সময়

কালবৈশাখীতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বয়ে যাওয়া ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুৎ ব্যবস্থার বড় ধরনের ক্ষতি হয়। অন্তত ১০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

ঈদুল আজহার আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন মেঘনাপাড়ের এই দ্বীপ উপজেলার বাসিন্দারা। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার চুনার গ্রামে হানিফ পোদ্দারের বাড়ির ওপর একটি বিশাল চাম্বল গাছ উপড়ে পড়ে। এতে ঘরের বারান্দাসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘরে থাকা তিন সদস্য অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

হানিফ পোদ্দারের স্ত্রী জানান, তীব্র বাতাসের মধ্যে হঠাৎ ভাঙচুরের শব্দ শুনে তারা দ্রুত ঘর থেকে বের হয়ে যান। পরে দেখতে পান, বাড়ির পেছনের বিশাল চাম্বল গাছটি ঘরের ওপর ভেঙে পড়েছে।

শুধু হানিফ পোদ্দারের বাড়িই নয়, কালিকাপুর এলাকার শান্ত ইসলামের ঘরসহ আরও অনেক বাড়ি গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বহু মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা আসাদুল ইসলাম উল্লেখ করেন, চারদিকে নদীবেষ্টিত এই দ্বীপ উপজেলাটি কোরবানির ঈদের আগের দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাধারণ মানুষ চরম কষ্টে আছেন। বিশেষ করে চরাঞ্চলের মানুষ বেশি বিপাকে পড়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রশাসন ও বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মেহেন্দিগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি ম্যান মামুন জানান, ঝড়ে ফায়ার স্টেশনের একটি আমগাছ ও একটি বৈদ্যুতিক খুঁটিও ভেঙে পড়েছে। তবে কোথাও সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার তথ্য তাদের কাছে পৌঁছেনি।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ঝড়ে অন্তত ১০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এ ছাড়া গাছ পড়ে তার ও খুঁটির ব্যাপক ক্ষতি হয়েছে। সকাল থেকেই বিদ্যুৎ বিভাগের কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, মেইন লাইন মেরামত করা গেলে আগামীকাল কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে।

তিনি আরও জানান, ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি সরাতে সময় লাগছে। তাই বিদ্যুৎ ফেরাতে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন গ্রাহকদের।

কালবৈশাখীমেহেন্দিগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    শেষ ঠিকানার কারিগর

    শেষ ঠিকানার কারিগর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫

    advertiseadvertise