Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

গাজীপুর

থানা হেফাজতের ঘোড়া গোপনে বিক্রি, চাপে ফেরত এনে নিলাম

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ২০:২২
থানা হেফাজতের ঘোড়া গোপনে বিক্রি, চাপে ফেরত এনে নিলাম

ছবিঃ আগামীর সময়

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে। পরে সমালোচনার মুখে সোমবার (৩০ মার্চ) উপজেলা প্রশাসন ঘোড়াগুলো ফেরত এনে প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ ফুলবাড়িয়া খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে ৯টি ঘোড়া উদ্ধার করে পুলিশ। সেগুলো থানা হেফাজতে রাখা হয়। এ সময় অসুস্থ হয়ে একটি ঘোড়া মারা যায়।

অভিযোগ রয়েছে, গতকাল রবিবার ভোরে ওসি গোপনে ৮টি ঘোড়া এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। আজ সোমবার সকালে থানায় ঘোড়া না দেখে স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘোড়াগুলো ফেরত আনে।

এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোড়াগুলো উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্যে নিলামে বিক্রি করে। নিলামে একাধিক ক্রেতা অংশ নেন এবং প্রতিযোগিতামূলক দর হাঁকার মাধ্যমে ঘোড়াগুলো বিক্রি হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেছেন, ‘যথাযথ প্রক্রিয়া মেনে নিলামের মাধ্যমে ঘোড়াগুলো বিক্রি করা হয়েছে। আগের ঘটনায় যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

তবে ওসি খন্দকার নাসির উদ্দিন দাবি করেন, ঘোড়াগুলো বিক্রি করা হয়নি, সাময়িকভাবে একজনের জিম্মায় দেওয়া হয়েছিল। পরে সেগুলো থানায় ফিরিয়ে এনে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, শুরুতেই গোপনে কম দামে বিক্রির চেষ্টা না হলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন।

নিলামথানা হেফাজতঘোড়া বিক্রি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise