Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাজার পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত জরুরি : প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২১:৪৯
মাজার পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত জরুরি : প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ বুধবার বিকালে চার দিনের সফরে সিলেটে এসে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাজারে দানের অর্থ প্রকাশ্যে গণনার উদ্যোগ প্রসঙ্গে আরিফুল হক বললেন, জেলা প্রশাসক সারওয়ার আলমের পদক্ষেপ অনেক বিষয় নতুনভাবে ভাবতে সুযোগ করে দিয়েছে।

তিনি মনে করেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

মন্ত্রী জানিয়েছেন, মাজারের দান ও অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগকে সরকার ইতিবাচকভাবে দেখছে। এ ধরনের কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

তিনি বললেন, সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি গ্রহণযোগ্য ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা ছাড় দেওয়া হবে না।

সম্প্রতি মাজারকেন্দ্রিক আলোচনার বিষয়ে তিনি বললেন, বিদেশ সফর শেষে দেশে ফিরে এ নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে একমত, মানুষের প্রত্যাশা অনুযায়ী মাজার পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। শিগগিরই এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে মন্ত্রী বললেন, সরকারি কর্মকর্তাদের বদলি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত এবং এটি চলমান মাজার-সংক্রান্ত ঘটনার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় বলেই তিনি মনে করেন।

কাতারে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় সিলেটের পাঁচ প্রবাসীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে আরিফুল হক জানালেন, নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকার কাজ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হবে।

এ সময় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সেবার মান উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। চিকিৎসা সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা ও বিশ্রামাগারসহ নানা বিষয়ে উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রবাসীকল্যাণ মন্ত্রীমাজারসিলেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত