Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাতক্ষীরায় ফিরতি যাত্রার টিকেট সংকট, ভোগান্তির অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১২:২৩
সাতক্ষীরায় ফিরতি যাত্রার টিকেট সংকট, ভোগান্তির অভিযোগ

ছবিঃ আগামীর সময়

ঈদের ছুটি কাটিয়ে এবার কাজের দায়ে রাজধানী ফেরার পালা। মঙ্গলবার থেকে খুলতে শুরু করবে সরকারি-বেসরকারি অফিস। ফিরতি যাত্রা শুরু হয়ে গেছে রবিবার থেকেই।

ফিরতি যাত্রায় ভোগান্তির অভিযোগ তুলেছেন সাতক্ষীরার যাত্রীরা। ঈদের আগেই ঢাকাগামী প্রায় সব বাসের টিকিট বিক্রি হয়ে যাওয়ায় তারা পড়েছেন বিপাকে। বাধ্য হয়ে তারা লোকাল বাসে যশোর বা খুলনায় গিয়ে সেখান থেকে ট্রেনে চড়ে ঢাকায় ফিরছেন।

জেলার শ্যামনগর, কালিগঞ্জ ও সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকার বাস কাউন্টারগুলোতে টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। অনেকে ফিরছেন খালি হাতে। আর যারা পাচ্ছেন, তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।

ঢাকাগামী যাত্রী আব্দুল করিম বললেন, ‘অনেক কষ্টে একটা টিকিট জোগাড় করতে পেরেছি। কয়েকদিন ধরে কাউন্টারে ঘুরছি। শেষ পর্যন্ত বেশি দাম দিয়েই নিতে হয়েছে।’

আরেক যাত্রী নাজমুল হোসেন জানালেন, যেসব বাস যশোর-নড়াইল হয়ে যায়, সেগুলোতে সময় বেশি লাগে। তাই অনেকে ওই রুট এড়িয়ে চলছে। খুলনা-গোপালগঞ্জ হয়ে যাওয়া বাস দ্রুত পৌঁছায় বলে ওই রুটের টিকিটের চাহিদা বেশি।

‘বিআরটিসির বাস খুবই কম, আবার সরাসরি ঢাকায়ও যায় না। যদি সরকারি বাস বাড়ানো হতো, তাহলে আমাদের এত ভোগান্তি হতো না’- মনে করেন রুবিনা খাতুন। 

ঢাকাগামী রাশেদুল ইসলামের অভিযোগ, ‘তিনদিন ধরে চেষ্টা করেও বাসের টিকিট পাইনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে যশোর গিয়ে ট্রেনে উঠব। এতে বাড়তি ভোগান্তি হবে।’

ভেঙে ভেঙে যাওয়ায় বাচ্চা নিয়ে বেশ ঝক্কি পোহাতে হচ্ছে বলে জানালেন শারমিন আক্তার। তার মতে, সাতক্ষীরায় সরাসরি ট্রেন থাকলে এই দুর্ভোগ হতো না।

বাড়তি ভাড়া নিয়েও অভিযোগ অনেক যাত্রীর।

‘সাধারণ সময়ে যে ভাড়া ৭৫০-৮৫০ টাকা, এখন সেটি ৯৫০-১৪০০ টাকা নিচ্ছে’- বললেন সাইফুল ইসলাম।

মনিরুল হাসানের অভিযোগ, ‘ঈদের সুযোগে বাস মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। আমরা বাধ্য হয়ে বেশি টাকা দিয়েই যাচ্ছি।’

বরাবরের মতো অভিযোগ নাকচ করেছেন পরিবহন সংশ্লিষ্টরা।

‘আমরা সরকার নির্ধারিত ভাড়াই নিচ্ছি। অন্য সময় যাত্রী কম থাকায় ভাড়া কিছুটা কম রাখা হয়। এখন ঢাকায় যাত্রী নিয়ে গেলেও ফেরার সময় গাড়ি প্রায় খালি আসতে হয়, এতে খরচ বেড়ে যায়... ডিজেল সরবরাহেও সমস্যা হচ্ছে। অনেক সময় তেল না পাওয়ায় নির্ধারিত ট্রিপ দেরিতে ছাড়তে হচ্ছে’- বলছিলেন একটি পরিবহনের কাউন্টার ম্যানেজার সোহেল হোসেন।

জেলা পরিবহন (দূরপাল্লার বাস) মালিক সমিতির সভাপতি তাহমিদ চয়ন দিলেন তার ব্যাখ্যা।

‘সাতক্ষীরা থেকে প্রতিদিন তিনশর বেশি বাস ঢাকায় চলাচল করে। ঈদের সময় অতিরিক্ত বাস দিয়েও চাহিদা পূরণ করা যাচ্ছে না। প্রায় সব পরিবহনের টিকিট আগামী ২৭ মার্চ পর্যন্ত আগেই বিক্রি হয়ে গেছে। ঈদ উপলক্ষে কয়েক লাখ মানুষ এবার বাড়িতে এসেছিলেন। ছুটি শেষে তাদের একযোগে কর্মস্থলে ফেরার চাপেই তৈরি হয়েছে এই পরিস্থিতি।’

যাত্রী ভোগান্তি কমাতে মাঠে রয়েছে নিয়ন্ত্রক সংস্থা। সাতক্ষীরা বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) উসমান সরওয়ার আলম বললেন, ‘আমরা নিয়মিত মনিটরিং করছি। যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বাস মালিকদেরও সতর্ক করা হয়েছে।’

তবে বাস্তবতা ভিন্ন। বিকল্প পরিবহন ব্যবস্থা না থাকায় প্রতি বছর ঈদে একই চিত্রের পুনরাবৃত্তি হচ্ছে সাতক্ষীরায়। বাড়ি ফেরা যতটা আনন্দের, কাজে ফেরা হয়ে ওঠে ততটাই দুর্ভোগের যাত্রা- প্রতিবারই এমন অভিযোগ তোলেন এই রুটের যাত্রীরা।

সাতক্ষীরাঈদের ফিরতি যাত্রাঢাকায় ফেরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প