Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দিনাজপুর

শীতের আগমনীতে জমে উঠেছে গরম পোশাকের বাজার

দিনাজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৬:৪৬
শেয়ার করুন:
শীতের আগমনীতে জমে উঠেছে গরম পোশাকের বাজার

দিনাজপুরের কাচারি হকার্স মার্কেট

উত্তরের জেলা দিনাজপুরে শীতের আগমনী আবহে বাড়তে শুরু করেছে গরম কাপড়ের চাহিদা। গত কয়েক দিন ধরে ভোরে কুয়াশা ও মৃদু বাতাস অনুভূত হচ্ছে। এর প্রভাব পড়েছে শীতের পোশাকের বাজারে। বড় বিপণিবিতানের পাশাপাশি ফুটপাতের দোকানেও উঠেছে শীতের পোশাক। তবে কম দামে পোশাক পাওয়ায় কাচারি হকার্স মার্কেটে ক্রেতাদের ভিড় বেশি। বিকাল থেকে রাত পর্যন্ত বিক্রেতাদের হাঁকডাকে জমজমাট থাকছে পুরো মার্কেট।

সপ্তাহখানেক আগে থেকেই মার্কেটটিতে শীতের পোশাকের বেচাকেনা শুরু হয়েছে। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের পোশাক পাওয়া যাচ্ছে সেখানে। জ্যাকেট, চাদর, গেঞ্জি, হুডি, মাফলার, পুরনো কমফোর্টার, হাতমোজা ও কানটুপি মিলছে বিভিন্ন দোকানে। কিছু দোকানে শুধু শিশুদের শীতের পোশাক বিক্রি হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, কাচারি হকার্স মার্কেটে ছোট-বড় প্রায় ২৫০টি দোকান রয়েছে। এসব দোকানে নতুন ও পুরনো দুই ধরনের পোশাকই পাওয়া যাচ্ছে। তবে অধিকাংশ দোকানেই শীতের পোশাকের সমাহার। সন্ধ্যার পর ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। পুরুষদের তুলনায় নারী ও শিশুদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। দাম তুলনামূলক কম হওয়ায় নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের ক্রেতারাও ভিড় করছেন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।

আরও পড়ুন

আবারও বিয়ে করছেন মাইলি সাইরাস

২০ নভেম্বর ২০২৬

কাচারি মার্কেটের বিক্রেতা রহিম জানান, গত বছরের তুলনায় এবার শীতের পোশাক পাইকারি দরে বেশি দামে কিনতে হয়েছে। তবে বেচাকেনা মোটামুটি ভালো হচ্ছে। শীত বাড়লে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তিনি।

সন্তানের জন্য শীতের পোশাক কিনতে এসেছেন গৃহিণী রেহানা আক্তার। তিনি বলেন, ‘শীত শুরুর আগেই বাচ্চাদের জন্য শীতের পোশাক নিয়ে নিচ্ছি। শীত বাড়লে আবার দাম বেড়ে যাবে। তাই আগেভাগেই কিনে ফেলছি। দাম মোটামুটি সাধ্যের মধ্যেই আছে।’

নিজের জন্য সোয়েটার কিনতে আসা অটোরিকশাচালক রবিন জানান, ‘দিনে শীত না পড়লেও রাতে রিকশা চালাতে ঠান্ডা লাগে। তাই একটা সোয়েটার কিনতে এসেছি। দাম চাইছে তিনশ টাকা। পরে আড়াইশ টাকা দিয়ে কিনেছি।’

অন্যদিকে বড় বিপণিবিতান, শপিং মল ও ব্র্যান্ডের দোকানগুলোয় শীতের পোশাক উঠলেও সেখানে এখনো বেচাকেনা জমে ওঠেনি। এসব প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, নভেম্বরের শুরুতেই দোকানগুলোয় শীতের পোশাক তোলা হয়েছে। তবে এসব পোশাক কিনতে ক্রেতাদের আগ্রহ এখনো তুলনামূলক কম।


দিনাজপুরকাচারি হকার্স মার্কেটশীতগরম পোশাক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক