টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল নামের ওষুধ কারখানায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে জানা যায়নি ও হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে টঙ্গী ফায়ার স্টেশনের ১০টি ইউনিট। ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট।




