Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ইয়াবা নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ২১:০৫
শেয়ার করুন:
ইয়াবা নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২

টিপু বকসী ও হাবিবুর রহমান (বামে থেকে)

কুড়িগ্রামের রাজারহাটে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের একজন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাজিমখান ইউনিয়ন শাখার সদস্য।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নাজিমখান ইউনিয়নের মনারকুঠি গ্রামে স্থানীয় লোকজন তাদের আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

গ্রেপ্তাররা হলেন নাজিমখান ইউনিয়নের মল্লিকবেগ কুটিপাড়া গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান (৪৬) এবং একই ইউনিয়নের মমিন বকসীপাড়া গ্রামের মৃত আ. মান্নান বকসীর ছেলে শাহজাহান আলী বকসী ওরফে টিপু (৪৫)। তিনি স্বেচ্ছাসেবক দল নাজিমখান ইউনিয়ন শাখার সদস্য।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পৌনে ৮টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল ফোনে নাজিমখান ইউনিয়নে দুই ব্যক্তিকে মাদকসহ স্থানীয় লোকজন আটক করে রেখেছেন বলে খবর দেন। পুলিশ গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে তাদের তল্লাশি করে। হাবিবুর রহমানের শার্টের ডান পকেট থেকে তিন পিস এবং শাহজাহান আলী বকসী টিপুর জিন্স প্যান্টের ডান পকেট থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা পাঁচ পিস ইয়াবার ওজন শূন্য দশমিক পাঁচ গ্রাম। প্রতিটি ট্যাবলেটের বাজারমূল্য ৪০০ টাকা হিসাবে মোট মূল্য দুই হাজার টাকা।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আটক দুজনকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।

পুলিশের এজাহার অনুযায়ী, হাবিবুর রহমানের বিরুদ্ধে চলতি বছরের ২১ আগস্ট রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছিল। ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অন্যদিকে শাহজাহান আলী বকসী টিপুর বিরুদ্ধে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি রাজারহাট থানায় একই আইনে আরেকটি মামলা হয়েছিল।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুজনকে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।’

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান বলেন, ‘ড্রাগসহ আটক হয়ে থাকলে আমরা অবশ্যই তার পদ স্থগিত বা বহিষ্কারের ব্যবস্থা গ্রহণ করতেছি।’


স্বেচ্ছাসেবক দলইয়াবাআটক ২
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু