Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাউফলের সেই তিন ভাইয়ের ব্যাংকে জমা হলো ১২ লাখ টাকা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৮:৪৩
বাউফলের সেই তিন ভাইয়ের ব্যাংকে জমা হলো ১২ লাখ টাকা

বাউফলে তিন প্রতিবন্ধী ভাই রিপন দাস, সাধন দাস ও নিদু দাস। ছবি: আগামীর সময়

পটুয়াখালীর বাউফল উপজেলার তিন প্রতিবন্ধী ভাইয়ের জন্য খোলা হয়েছে একটি বিশেষ ব্যাংক হিসাব। তাদের অসহায় জীবনযাপনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর দেশ-বিদেশের অসংখ্য মানুষ সেখানে পাঠিয়ে আর্থিক সহায়তা। অ্যাকাউন্টে জমা হয়েছে মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮১ টাকা।

আজ রবিবার সকালে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনএ) কার্যালয়ে তিন ভাইকে নিয়ে অনুষ্ঠিত হয় বৈঠক। এরপর তাদের নামে অগ্রণী ব্যাংকের বাউফল শাখায় অ্যাকাউন্ট খোলা হয়। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া সহায়তার অর্থ জমা করা হয় সেখানে।

উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের দাসনগর এলাকায় বাড়ি রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের। এর মধ্যে সাধন দৃষ্টিপ্রতিবন্ধী, আর রিপন ও নিদু বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী। মায়ের মৃত্যুর পর তাদের মানবেতর জীবনযাপনের খবর সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। খবরের ছবি ও ভিডিওতে দেখা যায়, মায়ের সমাধিস্থলে বসে আছেন তারা। 

সহায়তার অর্থ সংগ্রহের দায়িত্বে থাকা অমিত দাস জানালেন, সংবাদ প্রকাশের আগেই বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় প্রায় দুই লাখ টাকা সংগ্রহ হয়েছিল। পরে দেশের বিভিন্ন অঞ্চল এবং প্রবাসী বাংলাদেশির কাছ থেকে মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন মাধ্যমে বিপুল আর্থিক সহায়তা আসে। সব মিলিয়ে মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮১ টাকা ব্যাংক হিসাবে জমা করা হয়েছে।

‘মানুষের ব্যাপক সাড়া ও সহযোগিতার ফলে এত অর্থ সংগ্রহ সম্ভব হয়েছে। ভবিষ্যতে তিন ভাইয়ের কল্যাণে যাতে অর্থ সঠিকভাবে ব্যবহৃত হয়, সে জন্য ব্যাংকে জমা রাখা হয়েছে’— যোগ করেন তিনি।

এদিকে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তার এক মাসের বেতনের ১ লাখ ৬৫ হাজার টাকা দিয়েছেন তিন ভাইকে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই অর্থও আলাদাভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাউফলের ইউএনও মো. সালেহ আহমদ বলেছেন, ‘তিন ভাইয়ের উপস্থিতিতে ব্যাংক হিসাব খোলা হয়েছে। হিসাব থেকে অর্থ উত্তোলনের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তার অনুমোদন থাকবে, যাতে অর্থ যথাযথভাবে ব্যবহৃত হয়।’

‘চিকিৎসা, জরুরি প্রয়োজন বা বিশেষ কোনো কাজে অর্থের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যাবে। এছাড়া জমাকৃত অর্থের মুনাফার একটি অংশ নিয়মিতভাবে তাদের জীবনযাপনের খরচে ব্যয় করা হবে’— ব্যাখ্যা করলেন তিনি।


প্রতিবন্ধী ভাইব্যাংক হিসাববাউফল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise