Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

এক মাসে কেজিতে ৫০০ টাকা কমল ইলিশের দাম

শরীফুল ইসলাম, চাঁদপুর
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৮:১৮
এক মাসে কেজিতে ৫০০ টাকা কমল ইলিশের দাম

চাঁদপুরের ইলিশ বাজারে কিছুটা স্বস্তির খবর মিলেছে। গত এক মাসের ব্যবধানে দেশের অন্যতম বৃহৎ ইলিশ মোকাম চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের দাম কেজিপ্রতি কমেছে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, বাজারে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় দাম কমাতে বাধ্য হয়েছেন। তবে আগামী কয়েকদিনের মধ্যে সমুদ্রের ইলিশ বাজারে আসতে শুরু করলে দাম আরও কমতে পারে বলে আশা করা হচ্ছে।

মৎস্য ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ আগেও এক কেজি ওজনের ইলিশ ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে একই আকারের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩ হাজার টাকায়। এছাড়া এক কেজির নিচের ইলিশের দাম ১৮০০ থেকে ২ হাজার টাকার মধ্যে রয়েছে।

চাঁদপুর বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা গেছে, বর্তমানে স্থানীয় নদীতে ধরা ইলিশ দিয়েই বাজারের চাহিদা মেটানো হচ্ছে। আড়তগুলোতে বড় আকারের ইলিশ পাওয়া গেলেও সরবরাহ খুব বেশি নয়। তবুও দাম কিছুটা কমে আসায় ক্রেতাদের আগ্রহ বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন

ইলিশের আদলে তৈরি মিষ্টি এখন দেশ জুড়ে জনপ্রিয়

১৭ মে ২০২৬

ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানান, সরবরাহ এখনো উল্লেখযোগ্যভাবে বাড়েনি। উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতা বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে বিক্রি কমেছে। এ কারণে ব্যবসায়ীদের দাম কমাতে হয়েছে। তারা আশা করছেন, আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে সমুদ্রের ইলিশ বাজারে আসতে শুরু করলে দাম আরও ২০০ থেকে ৩০০ টাকা কমতে পারে।

ইলিশ আড়তদার জিয়া প্রধানীয়া জানান, সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জেলেরা মাছ শিকারে নেমেছেন। তবে সেই মাছ চাঁদপুরের ঘাটে পৌঁছাতে আরও কিছু সময় লাগবে। জুলাই থেকে পূর্ণাঙ্গ মৌসুম শুরু হলে নদী ও সমুদ্র—উভয় উৎসের ইলিশ বাজারে আসবে। তখন সরবরাহ বাড়বে। পাশাপাশি দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।

চাঁদপুর মাছঘাটে ঘুরতে আসা রাজশাহীর বাসিন্দা নয়ন বলেছেন, ‘চাঁদপুরের ইলিশের স্বাদ ও মান ভালো। তাই এখানে মাছ কিনতে এসেছেন। দাম কিছুটা কমেছে। তবে আরও কমলে কেনাকাটা আরও বাড়বে।’

আরও পড়ুন

ছুটি শেষে কাজে ফিরছে ভোলার মানুষ, ইলিশা ঘাটে ভিড়

০৫ জুন ২০২৬

আরেক ক্রেতা আশিকুর রহমান তুষার জানান, গত সপ্তাহের তুলনায় বাজারে ইলিশের দাম কিছুটা কমেছে। যদিও মাছের পরিমাণ এখনো সীমিত। ব্যবসায়ীদের মতে, ক্রেতা কমে যাওয়ার কারণেই দামে এই পরিবর্তন এসেছে।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেছেন, ‘বর্তমানে ঘাটে প্রতিদিন ১০ থেকে ১২ মণ ইলিশ সরবরাহ হচ্ছে। যা চাহিদার তুলনায় অনেক কম। দীর্ঘদিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে সমুদ্রের ইলিশ বাজারে আসতে শুরু করলে সরবরাহ বাড়বে। তখন দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।’

‘বাজার পরিস্থিতি বিবেচনায় আগামী দিনগুলোতে ইলিশের দাম নিম্নমুখী থাকতে পারে। তবে এর সবকিছুই নির্ভর করবে সরবরাহ বৃদ্ধির ওপর।’—যোগ করেন তিনি।


ইলিশদামচাঁদপুর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise