Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
৬০ বছর ধরে কবর খুঁড়ছেন হাকিম আলী
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কমিটিতে স্থান না পেয়ে ফেসবুক লাইভে কাঁদলেন যুবদল নেতা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ২২:৫৯
কমিটিতে স্থান না পেয়ে ফেসবুক লাইভে কাঁদলেন যুবদল নেতা

ফেসবুক লাইভে কান্না করছেন লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সুমন চৌধুরী— সংগৃহীত

লক্ষ্মীপুর জেলা যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পাননি সাবেক জেলা আহ্বায়ক কমিটির সদস্য সুমন চৌধুরী। এ নিয়ে আজ বুধবার বিকালে ফেসবুক লাইভে এসে কান্না করে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি।

লাইভ ভিডিওতে সুমন চৌধুরী জানান, দীর্ঘ ১৭ বছর ধরে লক্ষ্মীপুর জেলা যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এই সময়ে হরতাল-অবরোধসহ দলের প্রতিটি কঠিন কর্মসূচিতে থাকার দাবি করেন। পুলিশের ভয়ে দীর্ঘদিন নিজ বাড়িতে রাত কাটাতে না পারার কথাও উল্লেখ করেন।

সুমন বললেন, ‘আমি দলের জন্য ঘাম ঝরিয়েছি, রাজপথে গুলি খেয়েছি। আমার রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের প্রতি আমার নিবেদনের কথা বাবা জানতেন। আমাকে কমিটিতে (উপজেলা) মূল্যায়ন না করায় তিনি চরম মানসিক কষ্ট পেয়েছিলেন, যা তার স্ট্রোকের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমার বাবা আজ বেঁচে নেই, কিন্তু আমার ওপর অবিচার করা হয়েছে।’

আরও পড়ুন

শিক্ষাজীবনের জটিলতায় ৬৪৬ আদ্-দ্বীন শিক্ষার্থী

১৭ জুন ২০২৬

কমিটি থেকে বাদ পড়ার পেছনে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাননি বলে অভিযোগ করেন সুমন। তিনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকলে তা প্রমাণ করা হোক। যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি যেকোনো শাস্তি মাথা পেতে নেব। কিন্তু আমাকে কেন বাদ দেওয়া হলো, সেটি জানতে চাই।’

সুমন আরও জানান, জেলা যুবদলের বর্তমান সভাপতি হুমায়ূন কবিরসহ স্থানীয় নেতাদের আহ্বানে তিনি সব সময় রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা যুবদলের শীর্ষ নেতৃত্বের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন সুমন চৌধুরী। পাশাপাশি দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে এ ঘটনার নিরপেক্ষ বিচার দাবি করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি লক্ষ্মীপুর জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও পৌর যুবদলের আহ্বায়কসহ ১৭ জন স্থান পেলেও রামগঞ্জ থেকে আহ্বায়ক কমিটির সদস্য সুমন চৌধুরী স্থান পান নাই।

লক্ষ্মীপুরসুমন চৌধুরীযুবদল
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৮ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    ইংল্যান্ড
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ১৮ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    ঘানা
    ০
    পানামা
    ০
    ১৮ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    উজবেকিস্তান
    ০
    কলম্বিয়া
    ০
    ১৮ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    চেক প্রজাতন্ত্র
    ০
    দক্ষিণ আফ্রিকা
    ০
    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ১৮ জুন ২০২৬, ০০:১৯

    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে কী আছে কী নেই

    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে কী আছে কী নেই

    ১৮ জুন ২০২৬, ০০:১৫

    পুলিশকে নিরাপত্তা দেবে কে?

    পুলিশকে নিরাপত্তা দেবে কে?

    ১৮ জুন ২০২৬, ০০:২১

    advertiseadvertise