Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সম্পাদকীয়

পুলিশকে নিরাপত্তা দেবে কে?

agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০০:২১
পুলিশকে নিরাপত্তা দেবে কে?

গ্রাফিকস: আগামীর সময়

আইন নিজের হাতে তুলে নেওয়ার এক ভয়ংকর ব্যাধি সংক্রমিত হয়েছে সমাজে। মানুষ ক্ষিপ্ত হচ্ছে। ক্ষোভ উগরে দিচ্ছে পুলিশের ওপর। কখনো আবার ভরসা রাখছে শুধুই নিজেদের তৈরি ‘ইনস্ট্যান্ট জাস্টিস’ বা তাৎক্ষণিক বিচারে। সাম্প্রতিক কিছু নৃশংস ঘটনা ও আইনশৃঙ্খলার চরম অবনতির চিত্রই ফুটে উঠেছে আগামীর সময়ের গতকাল বুধবারের প্রতিবেদনে।

লালমনিরহাটের আদিতমারীতে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘিরে যে রণক্ষেত্র সৃষ্টি হলো, তা চরম অরাজকতারই প্রতিচ্ছবি। সন্দেহভাজন এক খুনিকে নিজেদের হেফাজতে নিয়ে পিটিয়ে মারার যে উন্মাদনা দেখাল জনতা, তা কোনো সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না।

আশ্চর্যের বিষয় হলো, উত্তেজিত জনতাকে শান্ত করতে গিয়ে খোদ জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিজিবি কর্তাদেরও অবরুদ্ধ হতে হলো। সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তবেই উদ্ধার পেতে হলো প্রশাসনকে। জনতার এই মারমুখী রূপ স্পষ্ট করে দেয়, বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা আর পুলিশের প্রতি সাধারণ মানুষের অনাস্থা আজ ঠিক কতটা গভীরে শিকড় গেড়েছে। মানুষ যখন দেখে অপরাধী আইনের ফাঁক গলে বেরিয়ে যায়, তখনই তারা আইনকে হাতে পুরতে চায়। কিন্তু এই গণপিটুনির সংস্কৃতি আদতে কোনো সমাধান নয়; বরং তা সমাজকে আদিম অন্ধকারের দিকে ঠেলে দেয়।

অন্যদিকে, ঢাকার মোহাম্মদপুরে বিকাশ এজেন্টের টাকা লুট করে পালাচ্ছিল ছিনতাইকারীরা, তাদের ধরতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে। চাপাতির কোপে রক্তাক্ত হলেন আদাবর থানার ওসিসহ দুই কর্মকর্তা। অপরাধীরা আর পুলিশকে ভয় পাচ্ছে না! আগে শুনতাম পুলিশে ছুলে ৩৬ ঘা, আর এখন দেখছি অপরাধীর স্পর্শে পুলিশের শরীরই দগদগে হয়ে পড়ছে। ফলে আমজনতার নিরাপত্তা কোন অতলে তলিয়ে গেছে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পুলিশ পাল্টা গুলি চালিয়ে চারজনকে ধরেছে বটে; কিন্তু তাতে কি অপরাধীদের মনে ভয়ের বাতাবরণ তৈরি করা গেছে? প্রশ্নটা এখানেই।

রক্তের এই হোলিখেলা দেশের প্রান্তরে প্রান্তরে ছড়িয়ে পড়েছে। নাটোরে পদ্মা নদীর বুকে ভাসমান নৌকা থেকে উদ্ধার হচ্ছে গুলিবিদ্ধ মরদেহ। এক সপ্তাহের ব্যবধানে দুটি খুনের ঘটনা প্রমাণ করে নদীপথগুলো এখন অপরাধীদের নিরাপদ চারণভূমি। এদিকে নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে প্রাণ যাচ্ছে তরুণের। গ্রাম্য কোন্দল আর ক্ষমতার দম্ভে সেখানে বোমাবাজি আর গোলাগুলি এখন নিত্যদিনের রেওয়াজ। কামরাঙ্গীরচরেও পূর্বশত্রুতার জেরে এক যুবককে প্রকাশ্য রাস্তায় ছুরিকাঘাত করে খুন করা হলো। যদিও পুলিশ চার ঘণ্টার মধ্যে ঘাতকদের ধরেছে; কিন্তু এই ক্ষিপ্রতা কি খুনের ঘটনা রুখতে পেরেছে? পারেনি।

প্রশাসন এখন তদন্ত কমিটি গড়তে পারে। মামলা করতে পারে। কিন্তু ব্যাধিটা যে গভীরে। এক চরম অসহিষ্ণুতার চোরাবালিতে অপরাধীরা বেপরোয়া, আর আমজনতা আইন অমান্যকারী। এই দুইয়ের জাঁতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষের শান্তি। পুলিশকে আক্রমণ করা কিংবা দিবালোকে কুপিয়ে টাকা ছিনতাই করা— সবই আসলে রাষ্ট্রের দুর্বল আইনের শাসনের দিকেই আঙুল তোলে। অপরাধ করে পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতি, তাকে সমূলে উপড়ে ফেলতে না পারলে কোনো সাউন্ড গ্রেনেড বা পুলিশের পাল্টা গুলি দিয়ে সমাজে শান্তি ফেরানো সম্ভব নয়। আইনকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে রাখার সংস্কৃতি বন্ধ না হলে, আগামী দিনে সাধারণ মানুষের প্রাণ মূল্যহীন বস্তুতে পরিণত হবে, তা নিশ্চিত।

পুলিশনিরাপত্তাসমাজইনস্ট্যান্ট জাস্টিস
    শেয়ার করুন:
    Advertisement
    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৯

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:১৩

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    ২৩ আগস্ট ২০২৬, ২০:০৪

    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ২৩ আগস্ট ২০২৬, ২৩:১৫

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৫০

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৩৩

    ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

    ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

    ২৩ আগস্ট ২০২৬, ২১:০৭

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    গণপতি স্যার বলতেন ‘তোরা মানুষ হবি না?’

    গণপতি স্যার বলতেন ‘তোরা মানুষ হবি না?’

    ২৩ আগস্ট ২০২৬, ২১:২৫

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    advertiseadvertise