Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শাহী ঈদগাহ পরিদর্শনে মন্ত্রী, পরিচ্ছন্ন সিলেট গড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৯:৩৫
শেয়ার করুন:
শাহী ঈদগাহ পরিদর্শনে মন্ত্রী, পরিচ্ছন্ন সিলেট গড়ার আহ্বান

সংগৃহীত ছবি

সিলেটের প্রধান ঈদ জামাতের মাঠ শাহী ঈদগাহ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (২৬ মে) বিকেল পৌনে ৫টার দিকে তিনি ঈদগাহ পরিদর্শনে যান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ও জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঈদগাহ কমিটির নেতারা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেছেন, বরাবরের মতো এবারও শাহী ঈদগাহে সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি জানান, ঈদের দিন সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলেও যাতে নামাজ আদায়ে সমস্যা না হয়, সে ব্যবস্থাও রাখা হয়েছে।

তিনি আরও বলেছেন, নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে সিলেট সিটি করপোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে মন্ত্রী সিলেটবাসীর প্রতি আহ্বান জানান নির্ধারিত স্থানে বর্জ্য রাখার জন্য। তিনি বলেছেন, সিলেটকে পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।

এদিকে শ্রমিকদের বেতন-বোনাস প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী কিছুটা অসন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘প্রায় ১৫০০ কলকারখানায় বেতন-বোনাস দেওয়া হয়নি— এ তথ্য কোথা থেকে এসেছে, তা আমার জানা নেই। আমি ঢাকা থেকে আসার আগে ৯৯ শতাংশ কারখানার শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করেই এসেছি।’

তিনি আরও বলেছেন, মে মাস এখনো শেষ না হওয়ায় পুরো মাসের বেতন পাওয়ার বিষয়টি স্বাভাবিক নয়। কয়েকটি কারখানায় সীমিত কিছু সমস্যা দেখা দিলেও তা এরই মধ্যে সমাধান করা হয়েছে।

সরকারের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেছেন, ‘গত ঈদেও শ্রমিকরা হাসিমুখে বাড়ি ফিরেছেন, এবারও তারা ন্যায্য পাওনা নিয়েই ঈদ উদযাপন করতে যাচ্ছেন।’

শেষে প্রশ্নকারী সাংবাদিককে উদ্দেশ করে তিনি বললেন, ‘এ ধরনের তথ্য কোথা থেকে পান? নির্দিষ্ট কোনো তথ্য দেখাতে পারলে আমি অবশ্যই ব্যবস্থা নেব।’

আরিফুল হক চৌধুরীঈদ জামাতসিলেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    গ্রেপ্তার হচ্ছেন ইকবাল সোবহান

    গ্রেপ্তার হচ্ছেন ইকবাল সোবহান

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    এখনো ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান

    এখনো ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান

    কংগ্রেস এখন ডেমোক্র্যাটদের, তাতে ট্রাম্পের কী কী সমস্যা

    কংগ্রেস এখন ডেমোক্র্যাটদের, তাতে ট্রাম্পের কী কী সমস্যা