Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাঁকো ভেঙে কপোতাক্ষে, দুর্ভোগে সাগরদাঁড়ির কয়েক হাজার মানুষ

জাকির হোসেন, কেশবপুর (যশোর)
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৭:০৭
সাঁকো ভেঙে কপোতাক্ষে, দুর্ভোগে সাগরদাঁড়ির কয়েক হাজার মানুষ

সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের ওপর নির্মিত কাঠের সাঁকোটি ভেঙে পড়ে দুর্ভোগে দুই পাড়ের মানুষ, ছবি : আগামীর সময়

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান যশোরের সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের ওপর নির্মিত কাঠের সাঁকোটি ভেঙে পড়েছে। এতে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছেন দুই পাড়ের অর্ধলক্ষাধিক মানুষ।

স্থানীয়রা কপোতাক্ষ নদের ওপর দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছেন। কিন্তু প্রতিবার আশ্বাস মিললেও আজ পর্যন্ত হয়নি একটি স্থায়ী ব্রিজ।

জানা যায়, ২০১১ সালে সাগরদাঁড়ি বাজারের সঙ্গে সাতক্ষীরার কলারোয়া ও তালা উপজেলার মানুষের যাতায়াতের জন্য বাজার কমিটির উদ্যোগে সাঁকোটি নির্মাণ করা হয়। সেই থেকে শার্শা, সানতলা, কৃষ্ণনগর, পাঁচপাড়া, সেনেরগাতী, সারুলিয়া, ধানদিয়া, জয়নগর এবং সাগরদাঁড়ি, কোমরপোল, চিংড়া, বগা, নেহালপুর, মহাদেবপুর, রেজাকাটিসহ প্রায় ৫০ গ্রামের মানুষ সাঁকোটি দিয়ে চলাচল করতেন।

সাগরদাঁড়িতে অবস্থিত আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ে ওপারের শিক্ষার্থীরা সাঁকো ভেঙে যাওয়ার বিদ্যালয়ে আসে না। আবার কলারোয়া ও তালার অনেক মানুষ সাঁকো পার হয়ে কেশবপুর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন। সাঁকোটি ভেঙে যাওয়ায় নৌকা পার হয়ে চিকিৎসাসেবা নিতে আসতে পারছেন না অনেকে।

২০২৪ সালের শেষের দিকে বাঁশের সাঁকোটি ভেঙে গেলে উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতারা প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে বাঁশের পরিবর্তে কাঠ দিয়ে সাঁকোটি নির্মাণ করেন। প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পর্যটকসহ শত শত মানুষ আসে সাগরদাঁড়িতে। অধিকাংশ মানুষই যাতায়াতের জন্য সাঁকোটি ব্যবহার করেন। দীর্ঘদিন সাঁকোটি সংস্কার না হওয়ায় গত শনিবার রাতে হঠাৎ ভেঙে পড়ে। সেই থেকে মানুষের যাতায়াতে দুর্ভোগ আরও বেড়েছে।

সাঁকোর মাথার বাসিন্দা সাগরদাঁড়ি গ্রামের আ. করিম জানান, সাঁকোটি ভেঙে যাওয়ায় দুই পাড়ের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে সাগরদাঁড়ির বাজারে ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে। সরকারি অর্থ ছাড়া সাঁকোটি নির্মাণ করা সম্ভব নয়।


আরও পড়ুন

আধিপত্যবিরোধী শক্তি হিসেবে চীনের নেতৃত্ব চায় বাংলাদেশ

১৮ জুলাই ২০২৬

তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে সাগরদাঁড়িতে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।


আলোকচিত্রী মুফতি তাহেরুজ্জামান তাছু জানালেন, পর্যটকরা সাগরদাঁড়িতে বেড়াতে এলে সাঁকো পার হয়ে ওপারে বেড়াতে যান। সাঁকোটি ভেঙে পড়ায় এখন আর সেটি হচ্ছে না। অনেকবার আবেদন করছি একটি ব্রিজের জন্য। ডিসি স্যারকেও এনে দেখানো হয়েছে। তিনি এসেও বলেছেন, এখানে একটি স্থায়ী ব্রিজ প্রয়োজন।

সানতলা গ্রামের লাভলু বিশ্বাস বললেন, আমিসহ গ্রামের অনেকেই কেশবপুর মাছ বাজারে কাজ করি। সাঁকোটি দিয়ে প্রতিদিনই চলাচল করি। সাঁকোটি ভেঙে যাওয়ায় সময়মতো মাছ বাজারে পৌঁছাতে পারছি না। সাঁকোটির দ্রুত সংস্কার প্রয়োজন।

সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দাস বললেন, কাঠের সাঁকো ভেঙে যাওয়ায় নদের ওপারের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় পার হয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে।

সাগরদাঁড়ি কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী আব্দুল খালেকের মতে,  প্রতিদিন ওপার থেকে অনেক ক্রেতা ও কৃষক বাজারে আসেন। সাঁকো ভেঙে যাওয়ায় ক্রেতা কমে গেছে। মালামাল আনতেও সমস্যা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বললেন, সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের ওপর নির্মিত কাঠের সাঁকোটি ভেঙে পড়লেও এ মুহূর্তে সংস্কার হচ্ছে না। এখানে একটি ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে কাগজপত্র পাঠানো হয়েছে। ব্রিজটি নির্মাণ হলে নদের মানুষের সমস্যার স্থায়ী সমাধান হবে।

সাঁকোসাগরদাঁড়িকপোতাক্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    advertiseadvertise