Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টানা বৃষ্টিতে পাকা ধান-সবজি নিয়ে বিপাকে কৃষক

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৯:১৯
শেয়ার করুন:
টানা বৃষ্টিতে পাকা ধান-সবজি নিয়ে বিপাকে কৃষক

ছবি: আগামীর সময়

যশোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে জনজীবনের পাশাপাশি কৃষিকাজেও বিপর্যয় দেখা দিয়েছে। গত ৩৬ ঘণ্টায় জেলায় ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে মাঠে কেটে রাখা আমন ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে শীতকালীন সবজির খেতেও ক্ষতির শঙ্কা করছেন কৃষকেরা। এতে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

যশোর বিমানবাহিনীর আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। এরপর সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত আরও ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে মাঠের পর মাঠে কেটে রাখা আমন ধান পানিতে ভিজে যাচ্ছে। ধান শুকানোর সুযোগ না পাওয়ায় সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এতে সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে যশোরে ১ লাখ ৩৩ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।

কৃষকরা জানালেন, এ বছর আমন ধানের ফলন ভালো হয়েছিল। ধান পেকে যাওয়ায় তারা দ্রুত ফসল কাটতে শুরু করেন। কিন্তু হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ও বৃষ্টিতে তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। মাঠে কেটে রাখা ধান ভিজে যাওয়ায় গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ধানে চিটা ও পচন ধরার আশঙ্কা রয়েছে। এতে ফসল ঘরে তুলতে বাড়তি খরচও হতে পারে।

কৃষকরা আরও জানালেন, ডিজেলের দাম বৃদ্ধি, সার ও কীটনাশকের বাড়তি মূল্য এবং কৃষিশ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় এমনিতেই আমন চাষের উৎপাদন খরচ বেড়েছে। এর মধ্যে বৃষ্টিতে ফসলের ক্ষতি হলে লোকসানের মুখে পড়তে হবে তাদের। ভালো ফলন হলেও উৎপাদন খরচ তুলে আনা কঠিন হয়ে পড়বে।

মোবারকপুর গ্রামের কৃষক আব্দুল জলিল বললেন, অনেক কষ্ট করে ধান আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছিল। কিন্তু ধান কাটার পর হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় মাঠে রাখা ফসল নিয়ে বিপদে পড়েছেন। ধান শুকানোর কোনো সুযোগ পাচ্ছেন না। এভাবে বৃষ্টি চলতে থাকলে অনেক ধান নষ্ট হয়ে যাবে।

মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের কৃষক মো. আব্দুস সালামের আক্ষেপ, ধান কাটার পর বাড়িতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বৃষ্টির কারণে মাঠ থেকে ধান তুলতে পারছেন না। জমিতে ধান ভিজে যাচ্ছে। এবার ফসলের ক্ষতি হলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

কৃষক আবুল কালাম বললেন, সারা বছর মাঠে পরিশ্রম করে যে ধান ফলিয়েছেন, এখন সেই ধান ঘরে তোলার সময় এমন পরিস্থিতিতে পড়তে হবে, তা ভাবেননি। বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান নিয়ে তারা খুবই দুশ্চিন্তায় আছেন।

যশোরটানা বৃষ্টিকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক