Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শেরপুর

বন্যহাতি রক্ষায় এক টেবিলে পাহাড়ি জনপদ

শেরপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২১:৫৭
বন্যহাতি রক্ষায় এক টেবিলে পাহাড়ি জনপদ

ছবি: আগামীর সময়

শেরপুরের সীমান্তবর্তী গারোপাহাড় এলাকায় হাতি-মানুষের দ্বন্দ্ব দিন দিন বাড়ছে। খাদ্যের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্যহাতির আক্রমণে ফসল, ঘরবাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটছে। আবার আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে মানুষের হাতে প্রাণ হারাচ্ছে হাতিও। এমন পরিস্থিতিতে হাতি-মানুষের সহাবস্থান নিশ্চিত এবং চলমান দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের বাতকুচি এলাকায় ‘যৌথ আলাপচারিতা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকালে আয়োজিত এ সভায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), প্রকৃতিপ্রেমী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। তারা হাতি-মানুষের দ্বন্দ্বের কারণ, ক্ষয়ক্ষতি ও সম্ভাব্য সমাধান নিয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে গারোপাহাড়ে বন্যহাতির জন্য একটি নিরাপদ অভয়ারণ্য গড়ে তোলার দাবি জানান।

‘হাতি বাঁচলে, বাঁচবে গারোপাহাড়’—এই প্রতিপাদ্যে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এবং নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ শেরপুর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং টুগেদার ফর এডুকেশন, অ্যাথলেটিকস অ্যান্ড মিশন (টিম)।

জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক ও শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক কবি জ্যোতি পোদ্দার, সমন্বয়ক সাংবাদিক হাকিম বাবুল, স্থানীয় ইউপি সদস্য আজহারুল ইসলাম, ইআরটি সদস্য মো. আসমত আলী এবং টিম সদস্য ইলিয়াস খান।

আলোচনায় হাতি-উপদ্রুত বাতকুচি এলাকার বাসিন্দারা তাদের অভিজ্ঞতা ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। তারা জানালেন, মানুষের জানমাল ও ফসল রক্ষার পাশাপাশি বন্যহাতির নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে হাতি-মানুষের দ্বন্দ্ব কমিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বন্যহাতিশেরপুরপাহাড়ি জনপদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না