Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চোরাইপণ্য জব্দে ‘ঘুষ চাওয়ার অডিও’ ফাঁস, এসআই প্রত্যাহার

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১৬:৪৮
চোরাইপণ্য জব্দে ‘ঘুষ চাওয়ার অডিও’ ফাঁস, এসআই প্রত্যাহার

নেত্রকোনার কলমাকান্দায় চোরাইপণ্য জব্দের ঘটনায় পুলিশের এসআইয়ের বিরুদ্ধে উঠেছে ঘুষ চাওয়ার অভিযোগ। এসংক্রান্ত দুটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে ফেসবুকে। এরপর প্রত্যাহার করা হয়েছে কলমাকান্দা থানার এসআই মো. আবু হানিফকে। তদন্তে নেমেছে কমিটি। 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে এসব নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া এলাকায় অভিযানে যায় পুলিশ। একটি পিকআপ থেকে জব্দ করা হয় ১৮ বস্তা ভারতীয় প্রসাধনী। আটক করা হয় পিকআপচালক মো. নাছিম (২৩) ও তার সহকারী মনির হোসেনকে (২১)। 

গতকাল বুধবার রাত ১০টার পর দুটি অডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। দাবি করা হয়, অডিওর কথোপকথন এসআই আবু হানিফ ও চোরাচালানের ‘মূল হোতা’ জসিম উদ্দিনের মধ্যে। 

৫ মিনিট ২৩ সেকেন্ডের প্রথম অডিওতে জসিমকে বলতে শোনা যায়, ‘স্যার, আপনাকে ৮০ হাজার টাকা দেব। আপনি আমাকে মামলা দেবেন না। শুধু দুই বস্তা মাল আটক দেখাবেন।’ জবাবে অন্যজন (যাকে এসআই আবু হানিফ বলে দাবি করা হচ্ছে) বলেছেন, ‘না ভাই, যা বলছি তার কম হবে না। আপনি তিন লাখ টাকা দেন।’ উত্তরে জসিম বলেছেন, ‘এক লাখ টাকা দিব। ওসি স্যার কিন্তু বিপক্ষে যাবে না। ওসি স্যার বলছেন, যেহেতু আমাকে জানিয়ে আপনারা এই ব্যবসা করছেন, এটা নিয়ে দারোগার সঙ্গে কথা বলেন।’

দ্বিতীয় অডিওটি ৩ মিনিট ১২ সেকেন্ডের। এতে এসআই দাবি করা ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি যা করবেন, তাড়াতাড়ি করেন। আমি এখন ভবানীপুর ব্রিজ পার হচ্ছি। আপনার জন্য আমি ছাড় দিলাম, আড়াই লাখ টাকা নিয়ে আসেন।’ জবাবে জসিম বললেন, ‘আমি কষ্ট করে হলেও আপনাকে দুই লাখ টাকা দিচ্ছি। আমাকে একটু সময় দেন।’

এ পর্যায়ে ‘এসআই’-এর জবাব, ‘দেইখেন, হোয়াটসঅ্যাপে কথা অন্য ফোনে রেকর্ড করা যায়, এটা করবেন না।’

অডিও ফাঁসের পর এলাকায় চলছে ব্যাপক আলোচনা। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

অভিযোগের বিষয়ে জানতে এসআই হানিফের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি সাড়া।

কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন বললেন, ‘চোরাইপণ্যের কারবারি জসিম মিয়াকে আসামি করে মামলাও হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। এসব ঘটনায় আমার কোনো সংশ্লিষ্টতা নেই’- দাবি তার।

অডিও রেকর্ডের সত্যতা যাচাইয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারকে প্রধান করে তিন সদস্যের কমিটি করেছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে এসআই আবু হানিফের  বিরুদ্ধে নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা- জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

এর মধ্যে  বদলি করা হয়েছে ওসি মো. সিদ্দিক হোসেনকে।

নেত্রকোনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে