Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে যুবককে ছুরি মেরে হত্যা

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ২৩:৪৬
চট্টগ্রামে যুবককে ছুরি মেরে হত্যা

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কামালবাজার এলাকায় ছুরির আঘাতে মৃত্যু হয়েছে মোহাম্মদ সাকিব (২৪) নামের এক যুবকের। মোবাইল ফোন নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে বিরোধের জেরে তাকে ছুরি মারা হয়।

বৃহস্পতিবার রাতের ঘটনা এটি। নিহত সাকিব নগরীর চান্দগাঁও সিএন্ডবি এলাকার বাসিন্দা।

পুলিশের ভাষ্য, কামালবাজার এলাকার লায়লা সেন্টারের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন সাকিব। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ‘ছুরির আঘাতে আহত অবস্থায় মাটিতে পড়েছিল সাকিব। তখনও তার শ্বাস-প্রশ্বাস চলছিল। এ সময় আমি এবং আরও দুই পথচারী মিলে তাকে হাসপাতালে নিয়ে আসি।’

চান্দগাঁও থানার ওসি জসীম উদ্দিন আগামীর সময়কে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, মোবাইল সেট নিয়ে স্থানীয় ৩-৪ জন যুবকের সঙ্গে সাকিবের বিরোধ হয়েছিল। এর জের ধরে তাকে ছুরি মারা হয়। আমরা বিষয়টি আরও যাচাই-বাছাই করে দেখছি।’

চট্টগ্রামছুরি মেরে হত্যা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise