Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

পারিবারিক কলহের জেরে রোহিঙ্গা গৃহবধূকে হত্যা, স্বামী আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১৪:২০
পারিবারিক কলহের জেরে রোহিঙ্গা গৃহবধূকে হত্যা, স্বামী আটক

স্ত্রীকে হত্যার অভিযোগে মো. সলিমকে আটক করেছে পুলিশ। ছবি: আগামীর সময়

চট্টগ্রামের চন্দনাইশে নুরহাবা (২৫) নামের এক রোহিঙ্গা গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার উল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বামী মো. সলিমকে (২৪) আটক করেছে পুলিশ।

আরও পড়ুন

দুর্ঘটনা কবলিত জাহাজটির ট্যাংকের নমুনা সংগ্রহ

১৮ আগস্ট ২০২৬

স্থানীয়রা জানান, সলিম ও নুরহাবা কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১–এ থাকতেন। ক্যাম্পের বিধিনিষেধ এড়িয়ে গত চার মাস ধরে তারা উল্লাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। মাটি কাটাসহ দিনমজুরের কাজ করেন সলিম।আজ সকালেও কোদাল নিয়ে কাজের উদ্দেশে বের হন সলিম। কিন্তু নির্ধারিত কাজটি বাতিল হওয়ায় কিছুদূর যাওয়ার পরই তিনি বাসায় ফিরে আসেন। ফেরার পথে তিনি দেখতে পান, তার স্ত্রী নুরহাবা ঘরের দরজায় তালা দিয়ে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কোথায় যাচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সলিম কোদাল দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। সলিম তার স্ত্রীকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানান।

দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. টিপু মজুমদার বলেছেন, ‘ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের (কোদাল) আঘাতের চিহ্ন রয়েছে।’

দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইফুল আলম সলিমের ভাষ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারেল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। একই সঙ্গে ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা হয়েও তারা কীভাবে দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকায় বসবাস করছিলেন, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

কুপিয়ে হত্যারোহিঙ্গাচট্টগ্রাম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise