Agamir Somoy E-Paper
বুধবার, ২৪ জুন, ২০২৬
আগামীর সময়
১ টাকার শিক্ষক লুৎফর রহমান
বুধবার, ২৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

২৪ ঘণ্টার ছাগলের হাট পোস্তারপাড়

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২১:৩৭
২৪ ঘণ্টার ছাগলের হাট পোস্তারপাড়

দেওয়ানহাট মোড় থেকে কদমতলী যাওয়ার পথে হাতের বাঁদিকে মূল রাস্তার পাশেই বসে এই হাট, ছবি: আগামীর সময়

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকার পোস্তারপাড়ে বছরের ১২ মাসই বসে ছাগলের হাট। শুধু ১২ মাস নয়, প্রতিদিন ২৪ ঘণ্টায় খোলা থাকে এ হাট। দেওয়ানহাট মোড় থেকে কদমতলী যাওয়ার পথে হাতের বাঁদিকে মূল রাস্তার পাশেই বসে এই হাট। এটি চট্টগ্রামের একমাত্র স্থায়ী ছাগলের হাট।

কোরবানির ঈদের পর বিক্রিতে কিছুটা ভাটা পড়লেও এখনো প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার খাসি ছাগল। পোস্তারপাড়ের নামটি এসেছে ফরাসি শব্দ ‘পুস্ত’ থেকে।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, পোস্তারপাড় সিটি করপোরেশন স্কুল এবং এখানকার ঐতিহ্যবাহী ছাগলের হাট বেশ পরিচিত।

আজ বুধবার সকালে পোস্তারপাড় ছাগলের হাট ঘুরে দেখা যায়, হাট জুড়ে সারি সারি বাঁধা রয়েছে বিভিন্ন সাইজের খাসি-ছাগল। কোথাও ছোট খাটো দেশি জাতের ছাগল, আবার কোথাও বড় আকৃতির কালো, সাদা ও বাদামি রঙের। ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন, পছন্দের ছাগলের দামদর করছেন। কেউ আবার পছন্দ হলে কিনে রিকশা বা সিএনজিতে তুলে নিয়ে যাচ্ছেন।

তেমনই একজন ক্রেতা ছোট্ট মোহাম্মদ মাহাদী, বাবার সঙ্গে হাটে এসেছে ছাগল কিনতে। অনেকক্ষণ ঘুরে নিজের পছন্দেরটি কিনতে পেরে তার মুখে ছিল আনন্দের হাসি। উচ্ছ্বসিত মাহাদী বললেন, ‘আমার বোনের জন্মদিন উপলক্ষে বাবার সঙ্গে বাজারে এসেছি। পছন্দের খাসি কিনতে পেরে খুব ভালো লাগছে।’

দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ছাগল নিয়ে আসেন ব্যবসায়ীরা। বিশেষ করে উত্তরাঞ্চল থেকে। দিনাজপুর, রাজশাহী, যশোর, নাটোর, নওগাঁ, কুষ্টিয়া, ও চুয়াডাঙ্গা থেকে বেশি আসে। দাম সর্বনিম্ন ৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা।

১২ মাসের স্থায়ী হাটটি দিনের ২৪ ঘণ্টা চালু থাকে। বিয়ে, জন্মদিন, সাদকা, ফাতেহা ও আকিকাসহ সামাজিক অনুষ্ঠানের মাংসের চাহিদা মেটায় এই বাজার। সহজপ্রাপ্য হওয়ায় প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসেন এখানে। এ ছাড়া হোটেল রেস্তোঁরা এবং বিভিন্ন কাঁচা বাজারের চাহিদা মেটায় পোস্তারপাড়ের রাস্তার পাশের এ বাজার।

বিক্রেতা আনু মিয়া জানিয়েছেন, ‘বছর জুড়ে এই হাটের চাহিদা থাকে। তবে কিছু দিন আগে কোরবানির ঈদ যাওয়ার কারণে ঈদ পরবর্তী কেনাবেচা এখনো জমে ওঠেনি।
স্থায়ী হাট হলেও অস্থায়ী কোরবানির গরুর হাটের মতো এখানেও দিতে হয় হাসিল। ১০০ টাকায় ৫ টাকা আর হাজারে ৫০ টাকা হিসেবে হাসিল নির্ধারণ করা আছে।

ইজারা কমিটির দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ইলিয়াস জানিয়েছেন, দেওয়ানহাটের পোস্তারপাড়ের এই ছাগলের হাট ঐতিহ্যবাহী। নগরীর প্রাণকেন্দ্র ও যাতায়াত সুবিধার কারণে যে কেউ যেকোনো উপলক্ষে এখান থেকে পছন্দের খাসি ছাগলটি কিনতে পারছে।

এতিমখানায় দেওয়ার জন্য ছাগল কিনতে এসেছেন মোহাম্মদ মুহিব। পছন্দের ছাগল কেনার পর তিনি জানালেন, ‘এখানে বিভিন্ন দামের ও জাতের ছাগল পাওয়া যায়। অনেকক্ষণ দেখে নিজের পছন্দমতো বাজেটে ছাগল কিনতে পেরেছি।’

পোস্তারপাড়ছাগলের হাটচট্টগ্রাম
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৫ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    কানাডা
    ০
    সুইজারল্যান্ড
    ০
    ২৫ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    বসনিয়া-হার্জেগোভিনা
    ০
    কাতার
    ০
    ২৫ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    ব্রাজিল
    ০
    স্কটল্যান্ড
    ০
    ২৫ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    মরক্কো
    ০
    হাইতি
    ০
    ২৫ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    মেক্সিকো
    ০
    চেক প্রজাতন্ত্র
    ০
    ২৫ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    দক্ষিণ কোরিয়া
    ০
    দক্ষিণ আফ্রিকা
    ০
    ১ টাকার শিক্ষক লুৎফর রহমান

    ১ টাকার শিক্ষক লুৎফর রহমান

    ২৪ জুন ২০২৬, ০৩:৩৬

    ভেঙে পড়ার ছয় বছরেও সংস্কার হয়নি সেতু, বিচ্ছিন্ন ২০ গ্রাম

    ভেঙে পড়ার ছয় বছরেও সংস্কার হয়নি সেতু, বিচ্ছিন্ন ২০ গ্রাম

    ২৪ জুন ২০২৬, ০০:১২

    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোন

    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোন

    ২৪ জুন ২০২৬, ০৫:৫৪

    ক্রোয়েশিয়ার জয়ে পানামার বিদায়

    ক্রোয়েশিয়ার জয়ে পানামার বিদায়

    ২৪ জুন ২০২৬, ০৭:০৪

    পাকুন্দিয়ায় বজ্রাঘাতে হাসপাতালে তিনজন

    পাকুন্দিয়ায় বজ্রাঘাতে হাসপাতালে তিনজন

    ২৪ জুন ২০২৬, ০৫:৪৮

    সুখবর দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

    সুখবর দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

    ২৪ জুন ২০২৬, ১০:১৫

    নোয়াখালীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

    নোয়াখালীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

    ২৪ জুন ২০২৬, ০৫:৩৯

    দুপুরের মধ্যে ১৬ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ১৬ অঞ্চলে ঝড়ের আভাস

    ২৪ জুন ২০২৬, ০৭:৪৯

    টিউবওয়েলের পানি খেয়ে হাসপাতালে ৩৩ শিক্ষার্থী

    টিউবওয়েলের পানি খেয়ে হাসপাতালে ৩৩ শিক্ষার্থী

    ২৪ জুন ২০২৬, ০০:৪১

    চল্লিশে পা অসীমে চোখ

    চল্লিশে পা অসীমে চোখ

    ২৪ জুন ২০২৬, ০৫:৩২

    আজকের নামাজের সময়সূচি (২৪ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২৪ জুন)

    ২৪ জুন ২০২৬, ০৭:১২

    ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

    ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

    ২৪ জুন ২০২৬, ০৫:২৭

    ব্রাজিল-আর্জেন্টিনা নয়, বিশ্বকাপ জিতবে স্পেন!

    ব্রাজিল-আর্জেন্টিনা নয়, বিশ্বকাপ জিতবে স্পেন!

    ২৪ জুন ২০২৬, ১১:৩০

    ডাকাতি করতে এসে মা-মেয়েকে ধর্ষণ, দুই আসামি রিমান্ডে

    ডাকাতি করতে এসে মা-মেয়েকে ধর্ষণ, দুই আসামি রিমান্ডে

    ২৪ জুন ২০২৬, ১৯:০০

    ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করে সিনেটে প্রস্তাব পাস

    ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করে সিনেটে প্রস্তাব পাস

    ২৪ জুন ২০২৬, ০৮:৪৭

    advertiseadvertise