চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকার পোস্তারপাড়ে বছরের ১২ মাসই বসে ছাগলের হাট। শুধু ১২ মাস নয়, প্রতিদিন ২৪ ঘণ্টায় খোলা থাকে এ হাট। দেওয়ানহাট মোড় থেকে কদমতলী যাওয়ার পথে হাতের বাঁদিকে মূল রাস্তার পাশেই বসে এই হাট। এটি চট্টগ্রামের একমাত্র স্থায়ী ছাগলের হাট।কোরবানির ঈদের পর বিক্রিতে কিছুটা ভাটা পড়লেও এখনো প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার খাসি ছাগল। পোস্তারপাড়ের নামটি এসেছে ফরাসি শব্দ ‘পুস্ত’ থেকে।উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, পোস্তারপাড় সিটি করপোরেশন স্কুল এবং এখানকার ঐতিহ্যবাহী ছাগলের হাট...