Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রকৃতি পরিচয়

সেন্টমার্টিনের কেয়াবনে প্রকৃতির ঘ্রাণ

আবিদ করিম মুন্না
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:১১
শেয়ার করুন:
সেন্টমার্টিনের কেয়াবনে প্রকৃতির ঘ্রাণ

ছবি: সরকার সোহেল আহমেদ

নন্দিত কথাশিল্পী হ‍ুমায়ূন আহমেদের ‘সমুদ্র বিলাস’ উপন্যাসে পড়েছিলাম সমুদ্রের পশ্চিম তীরঘেঁষে দাঁড়িয়ে থাকা ‘সমুদ্র বিলাস’ কটেজের কথা। বইয়ের পাতায় গড়ে ওঠা সেই জায়গাটি দেখার ইচ্ছা ছিল অনেক দিনের। সেই ইচ্ছা থেকেই ছুটে যাওয়া বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে।

দ্বীপে পৌঁছে পরদিন সহধর্মিণীর সহকর্মী সরকার সোহেল আহমেদকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম দ্বীপের পশ্চিম প্রান্তটা ঘুরে দেখতে। পশ্চিম বিচের ‘অবকাশ’ নামের একটি কটেজে ছিল আমাদের থাকার ব্যবস্থা। উল্টো দিকের হাসান রেস্টুরেন্টে খাওয়াদাওয়া সেরে সোহেলকে নিয়ে শুরু হলো পথচলা।

কেন তাকে সঙ্গে নিয়ে বের হওয়া, তার পেছনে অবশ্য দুটি বিশেষ কারণ ছিল। প্রথমত, প্রকৃতির প্রতি তার গভীর ভালোবাসা, বিশেষ করে গাছপালা আর তরুলতার প্রতি দুর্নিবার আকর্ষণ। দ্বিতীয়ত, সদ্য কেনা তার অতি মূল্যবান নতুন স্মার্টফোনটি। প্রকৃতির সৌন্দর্য আর নতুন ফোনের ক্যামেরায় সেই সৌন্দর্য ধরে রাখার আকাঙ্ক্ষা— দুটিই তাকে কটেজ থেকে বাইরে টেনে আনত।

বাঁ-পাশে নীল সমুদ্র রেখে বালুকাময় সৈকত ধরে হাঁটছি। চারপাশে সমুদ্রের গর্জন, বাতাসে নোনাজলের ঘ্রাণ। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ আটকে গেল সৈকতের পাশে সারি সারি দাঁড়িয়ে থাকা অদ্ভুত সুন্দর গাছগুলোর দিকে। ঝুলে থাকা আনারসের পাতার মতো লম্বা পাতা, সবুজের মধ্যে কাঁটায় ঘেরা গোলাকার ফল— দেখতে অনেকটা কাঁঠালের মতো। যতদূর চোখ যায়, ততদূর বিস্তৃত কেয়াবন। প্রকৃতির এমন আয়োজন দেখে মুগ্ধ না হয়ে উপায় কী!

গাছটির নাম কেয়া। স্থানীয়ভাবে কেতকী ও কেওড়া নামেও পরিচিত। এর আরও কিছু সংস্কৃত নাম রয়েছে— তীক্ষ্ণপুষ্পা, নৃপপ্রিয়া, স্থিরগন্ধা, পাংশুলা, ইন্দুকলিকা, স্বর্ণপুষ্পী, কনকপ্রসবা, কণ্ঠদলা ও গন্ধপুষ্পা।

দ্বীপের পশ্চিম সৈকতে কেয়াগাছের এমন বিস্তৃতি চোখ জুড়িয়ে দেয়। তবে কেয়া শুধু সেন্টমার্টিনের উদ্ভিদ নয়। চট্টগ্রাম অঞ্চলেও এর দেখা মেলে। সুন্দরবন ও কুয়াকাটার উপকূলীয় এলাকায়ও জন্মে এই উদ্ভিদ। রাজধানীর রমনা পার্ক ও বলধা গার্ডেনেও রয়েছে কেয়া। বাংলাদেশের বাইরেও মালয় দ্বীপপুঞ্জ, মরিশাস, চীন ও পলিনেশিয়া অঞ্চলে এর বিস্তৃতি রয়েছে।

প্রকৃতিপ্রেমী ও উদ্ভিদবিষয়ক লেখক মোকারম হোসেনের ‘বাংলার শত ফুল’ বইয়ে কেয়ার যে বর্ণনা পাওয়া যায়, তা সত্যিই মুগ্ধকর। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত বইটিতে কেয়াকে বলা হয়েছে ‘বর্ষার রানী’। লেখকের বর্ণনায়, কেয়া না ফুটলে যেন বর্ষার পূর্ণতা আসে না। শুভ্রতা ও সুগন্ধই এই ফুলের প্রধান আকর্ষণ।

শুধু সৌন্দর্য আর সুগন্ধ নয়; লোকজ চিকিৎসায়ও কেয়ার বিভিন্ন অংশের ব্যবহারের কথা জানা যায়। কাণ্ড, পুষ্পদণ্ড, বীজ ও শিকড়ের নানা রকম ব্যবহার রয়েছে। তবে এসব ভেষজ ব্যবহারের কার্যকারিতা সম্পর্কে আধুনিক বৈজ্ঞানিক প্রমাণের বিষয়টি আলাদা করে বিবেচনা করা প্রয়োজন।

কেয়াকে ঘিরে সাহিত্য ও লোকজ সংস্কৃতির এই দীর্ঘ পথচলা সত্যিই বিস্ময়কর। প্রাচীন সাহিত্য, হিন্দু পুরাণ, লোককাহিনি থেকে আধুনিক কবিতা— সবখানেই কোনো না কোনোভাবে জায়গা করে নিয়েছে এই উদ্ভিদ।

লেখক: কৃষিবিদ ও গবেষক

সেন্টমার্টিনকেয়াবন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু