Agamir Somoy E-Paper
বুধবার, ২৭ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
বুধবার, ২৭ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

চাঁদে ঘাঁটি গড়ার দৌড়ে মুখোমুখি আমেরিকা ও চীন

বিবিসি
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১২:৩৪
চাঁদে ঘাঁটি গড়ার দৌড়ে মুখোমুখি আমেরিকা ও চীন

সংগৃহীত ছবি

একসময় মানুষ চাঁদে গিয়েছিল, পতাকা পুঁতেছিল, তারপর যেন সেই গল্প থেমে গিয়েছিল পৃথিবীর ইতিহাসে। কিন্তু এখন আবার শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা। এবার শুধু চাঁদে গিয়ে ফিরে আসা নয়, চাঁদেই স্থায়ী ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র। আর সেই স্বপ্ন ঘিরেই নতুন করে জমে উঠেছে মহাকাশ দৌড়।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার প্রকাশ করেছে চাঁদে পাঠানোর জন্য বিশেষ রোবটিক ল্যান্ডার, লাফিয়ে চলতে পারা ড্রোন এবং চন্দ্রযানের পরিকল্পনা। এসব যন্ত্র চাঁদের দুর্গম ভূখণ্ডে ঘুরে তথ্য সংগ্রহ করবে, পথ তৈরি করবে এবং ভবিষ্যতে মানুষের বসবাসের প্রস্তুতি নেবে।

এই প্রকল্পে যুক্ত হয়েছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি ও মহাকাশ কোম্পানিগুলো। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিনও রয়েছে সেই তালিকায়। তাদের তৈরি ‘এনডিউরেন্স’ নামের ল্যান্ডারকে এমনভাবে তৈরি করা হচ্ছে। যাতে এটি চাঁদের মাটিতে অত্যন্ত নিখুঁতভাবে অবতরণ করতে পারে এবং নিজে থেকেই পথ চিনে চলতে পারে।

নাসার লক্ষ্য খুবই বড়। ২০২৯ সালের আগেই আবারও যুক্তরাষ্ট্রের নভোচারীদের চাঁদে পাঠাতে চায় তারা। শুধু তাই নয়, ২০৩২ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে পারমাণবিক ও সৌরশক্তিচালিত একটি আধা-স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছে সংস্থাটি।


আরও পড়ুন

প্রাণীদের আচরণ বিশ্লেষণ করে শিকারি শনাক্ত করবে নতুন স্যাটেলাইট

২৭ মে ২০২৬


নাসা প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেছেন, ‘আমরা আর কখনো চাঁদকে ছেড়ে দেব না।’

চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার পেছনে শুধু প্রতীকী গুরুত্ব নয়, বাস্তব কারণও আছে। বিজ্ঞানীরা মনে করেন, চাঁদের দক্ষিণ মেরুতে বরফ আকারে জমে থাকা পানি ভবিষ্যতে পানীয় জল, অক্সিজেন এমনকি জ্বালানি তৈরিতেও কাজে লাগতে পারে। এ ছাড়া চাঁদকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাত্রাও সহজ হতে পারে।

তবে নাসার এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে। কারণ যুক্তরাষ্ট্র একা নয়, একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে চীনও।

চীন এরই মধ্যে ঘোষণা দিয়েছে, ২০৩০ সালের মধ্যে তারা মানুষকে চাঁদে পাঠাতে চায়। সোমবারই দেশটি তাদের শেনঝৌ-২৩ মহাকাশযান উৎক্ষেপণ করেছে, যা নভোচারীদের নিয়ে গেছে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে।

বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, চাঁদে মানুষ নামানোর দৌড়ে এবার চীনই হয়তো এগিয়ে যেতে পারে। ওপেন ইউনিভার্সিটির চন্দ্রবিজ্ঞানী ড. সিমিওন বারবার বিবিসিকে বলেছেন, ‘চীন আগে পৌঁছে গেলে আমি মোটেও অবাক হব না।’

তার মতে, সবচেয়ে বড় সমস্যা এখন মানুষকে নিরাপদে চাঁদের মাটিতে নামানোর প্রযুক্তি তৈরি করা। এ কাজের দায়িত্ব পেয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। তাদের তৈরি ‘স্টারশিপ হিউম্যান ল্যান্ডিং সিস্টেম’ এখনো নানা পরীক্ষা, ব্যর্থতা ও বিলম্বের মধ্য দিয়ে যাচ্ছে।


আরও পড়ুন

দাসপ্রথার পর ‘ডিজিটাল দাসত্ব’? এআই নিয়ে পোপের সতর্কবার্তা

২৭ মে ২০২৬


নাসার পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে রোবটিক যান ও ড্রোন পাঠিয়ে চাঁদের পরিবেশ, মাটি এবং সম্ভাব্য বসতির জায়গাগুলো পরীক্ষা করা হবে। এরপর সেখানে বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হবে— যার মধ্যে পারমাণবিক বিভাজনভিত্তিক রিয়্যাক্টরও থাকবে। তারপর ধীরে ধীরে মানুষ সেখানে দীর্ঘ সময় বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করবে।

নাসা জানিয়েছে, ২০২৯ সালের মধ্যে তারা অন্তত ২৫টি মিশনের মাধ্যমে প্রায় চার টন সরঞ্জাম চাঁদে পাঠাতে চায়।

তবে বিজ্ঞানীদের একাংশ মনে করছেন, পরিকল্পনাটি অত্যন্ত উচ্চাভিলাষী। কারণ চাঁদে যাওয়া শুধু প্রযুক্তির প্রশ্ন নয়; এর সঙ্গে জড়িয়ে আছে রাজনীতি, অর্থনীতি এবং বৈশ্বিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতাও।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র এখন শুধু মহাকাশ অনুসন্ধানের জন্য নয়, বরং নতুন ‘স্পেস রেসে’ নেতৃত্ব ধরে রাখার জন্যও দ্রুত এগোতে চাইছে। আর সেই কারণেই চাঁদ এখন আবার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মঞ্চ হয়ে উঠছে।

চীনআমেরিকাচাঁদে ঘাঁটি
    শেয়ার করুন:
    ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রৌমারী-রাজিবপুর, দুর্ভোগে হাজারো মানুষ

    ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রৌমারী-রাজিবপুর, দুর্ভোগে হাজারো মানুষ

    ২৭ মে ২০২৬, ০০:১১

    প্রাণের ঝুঁকি নিয়েই ট্রাকে বাড়ি ফিরছেন অনেকে

    প্রাণের ঝুঁকি নিয়েই ট্রাকে বাড়ি ফিরছেন অনেকে

    ২৬ মে ২০২৬, ২৩:৪০

    হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

    হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

    ২৬ মে ২০২৬, ২৩:১৮

    দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

    দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

    ২৭ মে ২০২৬, ০০:৫২

    ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা

    ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা

    ২৬ মে ২০২৬, ২৩:০২

    যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ঘিরে বাড়ছে প্রশ্ন

    যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ঘিরে বাড়ছে প্রশ্ন

    ২৭ মে ২০২৬, ০১:৫৬

    সরাইলে ২৬০ রকম চা বানিয়ে চমক দেখালেন আশিক

    সরাইলে ২৬০ রকম চা বানিয়ে চমক দেখালেন আশিক

    ২৬ মে ২০২৬, ২১:৪৮

    ভোগড়া বাইপাস থেকে ২৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

    ভোগড়া বাইপাস থেকে ২৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

    ২৬ মে ২০২৬, ২২:৩৭

    ঈদযাত্রায় ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি ক্ষেতমজুর সমিতির

    ঈদযাত্রায় ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি ক্ষেতমজুর সমিতির

    ২৬ মে ২০২৬, ২১:৫৮

    আ. লীগের অফিস থেকে হেরোইনসহ তরুণী গ্রেপ্তার

    আ. লীগের অফিস থেকে হেরোইনসহ তরুণী গ্রেপ্তার

    ২৬ মে ২০২৬, ২২:৫৪

    একজনের হাম ছড়াতে পারে আরও ১২ থেকে ১৮ জনে

    একজনের হাম ছড়াতে পারে আরও ১২ থেকে ১৮ জনে

    ২৭ মে ২০২৬, ০৭:১৪

    নিরাপত্তা শঙ্কায় মতিঝিলের কার্যালয় বন্ধ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    নিরাপত্তা শঙ্কায় মতিঝিলের কার্যালয় বন্ধ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    ২৭ মে ২০২৬, ০১:৩২

    আর্জেন্টিনার ‘পরিপক্ক’ এনজো তৈরি বিশ্বকাপের জন্য

    আর্জেন্টিনার ‘পরিপক্ক’ এনজো তৈরি বিশ্বকাপের জন্য

    ২৭ মে ২০২৬, ০১:২০

    সাইডলাইনের সেই শিক্ষিকাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

    সাইডলাইনের সেই শিক্ষিকাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

    ২৬ মে ২০২৬, ২২:০৮

    নদী সব নিয়ে যায়, ঈদও আসে না পোড়ার চরে

    নদী সব নিয়ে যায়, ঈদও আসে না পোড়ার চরে

    ২৭ মে ২০২৬, ০৭:২৯

    advertiseadvertise