Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইরানের নতুন নেতা জীবিত কি-না, প্রশ্ন ট্রাম্পের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:২০
ইরানের নতুন নেতা জীবিত কি-না, প্রশ্ন ট্রাম্পের

সংগৃহীত ছবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত রয়েছেন কি-না তা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রশ্ন তোলেন।

ট্রাম্প বলেছেন, আমি জানি না সে আদৌ বেঁচে আছে কি না। এখন পর্যন্ত কেউ তাকে সামনে দেখাতে পারেনি।

এর আগে গত বৃহস্পতিবার মোজতবা খামেনি ক্যামেরার সামনে কথা না বলে লিখিতভাবে তার প্রথম বক্তব্য প্রকাশ করেছিলেন।

ট্রাম্প আরও বলেছেন, আমি শুনছি সে বেঁচে নেই। আর যদি বেঁচেও থাকে, তাহলে আত্মসমর্পণ করা হবে তার দেশের জন্য বুদ্ধিমানের কাজ।

তবে পরে ট্রাম্প তার মৃত্যুর খবরকে ‘গুজব’ বলেও উল্লেখ করেন।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, তিনি মনে করেন খামেনি বেঁচে আছেন, কিন্তু তিনি গুরুতর আহত।

শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, নতুন সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই। তিনি গতকাল তার বার্তা পাঠিয়েছেন, এবং তিনি তার দায়িত্ব পালন করবেন।

ইরানের প্রেসিডেন্টের ছেলে ইউসেফ পেজেশকিয়ান জানিয়েছিলেন, নতুন সর্বোচ্চ নেতা আহত হলেও নিরাপদ রয়েছেন।

৫৬ বছর বয়সী খামেনিকে তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি এবং পরিবারের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের হত্যার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি।

সূত্র: বিবিসি ও এনডিটিভি

ইরানডোনাল্ড ট্রাম্পগুজবমোজতবা খামেনি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise