Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

পাল্টা হামলায় ভয়ংকর ইরান

  • যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
  • এই প্রথম মিসরের কোনো অবকাঠামোতে সরাসরি সংঘাতের লক্ষ্যবস্তু হলো
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১
পাল্টা হামলায় ভয়ংকর ইরান

সংগৃহীত ছবি

যুদ্ধ বন্ধের পাঁচ দিনের মাথায় আবার রণ-উন্মাদনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। চলতি মাসের ১১ থেকে ২৪ তারিখ প্রতিরাতেই ইরানে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে লণ্ডভণ্ড করে দেয় ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র। দিন-কয়েক বিরতির পর গতকাল বৃহস্পতিবার ইরানের বিভিন্ন অঞ্চলে আবারও হামলা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বন্দর আব্বাস, কেশম, বুশেহরসহ অন্যান্য শহরও কেঁপে ওঠে মার্কিন বোমায়। পাল্টা হামলায় আগের তুলনায় আরও ভয়ংকর হয়ে ওঠে ইরানও। এক দিনেই যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি তুলেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে জর্ডান ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা করেছে ইরানের। প্রথমবারের মতো মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় গ্যাসবাহী জাহাজে ড্রোন হামলা চালায় ইরান।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত বুধবার রাতে আইআরজিসির ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা করেছে মার্কিন বাহিনী। এর মধ্যে রয়েছে সামরিক কমান্ড কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি এবং প্রতিরক্ষা কেন্দ্র।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, কেশম দ্বীপের শহরের ভেতরে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে এক দম্পতি এবং তাদের সন্তান নিহত হন। যুক্তরাষ্ট্রের হামলার তাৎক্ষণিক উত্তর দিয়েছে ইরানও। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করে হামলা চালায় আইআরজিসি। এতে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস এবং আরও তিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তারা। ইরান ইন্টারন্যাশনালে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কেশম দ্বীপে হামলার জবাবে আল-আজরাক বিমানঘাঁটির বিমান পার্কিং এলাকা ও একটি রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা এবং যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ কর্মীও নিহত হয়েছেন বলেও দাবি করেছে আইআরজিসি। মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, দক্ষিণ ইরান জুড়ে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার সময় কেশম দ্বীপের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দুজন আহত হন। এর কয়েক ঘণ্টা পরই আইআরজিসির এই বিবৃতিটি আসে।

পাল্টা হামলায় বুধবার মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় নোঙর করা গ্যাসবাহী জাহাজে ড্রোন হামলা চালায় ইরান। সেখানে দুটি জাহাজে অস্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে কায়রো। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়, জরুরি ও দ্রুত সাড়াদান কর্মসূচির আওতায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়। এর মাধ্যমে এই প্রথম মিসরের কোনো অবকাঠামো সরাসরি সংঘাতের লক্ষ্যবস্তু হলো। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই এ হামলার দায় স্বীকার করেনি।

যেসব অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলা: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। । বুশেহর প্রদেশে অবস্থিত ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে। কুজেস্তান প্রদেশের আহভাজ শহরের অন্তত সাতটি স্থানে হয়েছে হামলা। এ শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে তাসনিম। এ ছাড়া দেশটির বন্দর আব্বাসেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বন্ধই থাকবে হরমুজ: যুক্তরাষ্ট্রের ‘হুমকি’ ও ‘হস্তক্ষেপ’ অব্যাহত থাকা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি। টেলিগ্রামে একটি বিবৃতিতে গতকাল এ ঘোষণা দেয় আইআরজিসি। যুক্তরাষ্ট্রকে সহায়তা করা দেশগুলো তাদের আচরণ পরিবর্তন না করলে কঠোর প্রতিক্রিয়ার সম্মুখীন হবে বলেও হুমকি দিয়েছে আইআরজিসি।

যুদ্ধরণ-উন্মাদনাভয়ংকরইরানযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের