Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

সৌদি আরব আক্রান্ত হলে হুতিদের ওপর পাল্টা হামলা চলবে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:৩০
সৌদি আরব আক্রান্ত হলে হুতিদের ওপর পাল্টা হামলা চলবে

সৌদি জোটের কয়েকজন সৈন্য। ফাইল ছবি

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরবে হামলার যেকোনো প্রচেষ্টাকে কঠোরভাবে মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

আজ শনিবার বিবৃতিতে এই শক্ত অবস্থানের জানান দেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।

তিনি লিখেছেন, হুতিদের সাম্প্রতিক হুমকি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এই বক্তব্যগুলো মূলত ইয়েমেনি জনগণের ওপর তাদের ভয়াবহ নির্যাতনের দিক থেকে বিশ্ববাসীর নজর সরিয়ে নেওয়ার একটি অপকৌশল।

আল-মালিকি বিবৃতিতে সতর্ক করেছেন, যেকোনো প্রচেষ্টার মাধ্যমে সৌদি রাষ্ট্র, এর নাগরিক, বাসিন্দা এবং জাতীয় সম্পদকে লক্ষ্যবস্তু করা হলে অথবা ভ্রাতৃপ্রতিম প্রজাতন্ত্র ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা করা হলে জোট আন্তর্জাতিক মানবিক আইন মেনে নজিরবিহীন শক্তির মাধ্যমে তার জবাব দেবে।

হুতি গোষ্ঠী শুক্রবার সৌদি আরবের বিমানবন্দর এবং জল ও স্থলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার হুমকি দেওয়ার পর সৌদি জোটের পক্ষে এই প্রতিক্রিয়া এলো।

আল-মালিকি অভিযোগ করেছেন, হুতিরা তাদের কারণে হওয়া অর্থনৈতিক বিপর্যয় এবং ইয়েমেনিদের দুর্ভোগ প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে দিতে চায়।

২০১৪ সালে রাজধানী সানা দখলের পর থেকে হুতিরা সেখানে এবং দেশের বড় একটি অংশে নিয়ন্ত্রণ বজায় রেখেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারকে পুনর্বহালের জন্য সৌদি নেতৃত্বাধীন ‘কোয়ালিশন টু রিস্টোর লেজিটিমেসি ইন ইয়েমেন’ দীর্ঘ সময় ধরে লড়াই করছে।

ইয়েমেন সংকট নিরসনে একটি রোডম্যাপের কথা উল্লেখ করে আল-মালিকি লিখেছেন, সৌদি আরব, জোট এবং আন্তর্জাতিক অংশীদাররা হুথি বিদ্রোহীদের অভ্যুত্থানের কারণে সৃষ্ট ইয়েমেনি জনগণের কষ্ট লাঘবে বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টা চালিয়েছে।

বৈধ ইয়েমেনি সরকার রোডম্যাপটি অনুমোদন করলেও হুতিরা তা প্রত্যাখ্যান করেছে; তারা দীর্ঘস্থায়ী শান্তির প্রচেষ্টাকে অগ্রাহ্য করে দক্ষিণ লোহিত সাগর এবং বাব আল-মান্দাব প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যের ওপর হামলা চালিয়েছে।

আল-মালিকি আরও যোগ করেন, হোদেইদাহ, রাস ঈসা ও সালিফ বন্দর এবং সানা আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প অবকাঠামো ধ্বংসের মাধ্যমে হুথিরা ইয়েমেনি জনগণের জাতীয় সম্পদ ও সক্ষমতাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।

সূত্র : আরব নিউজ

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটহুতিইয়েমেন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise