Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

গাজার ১৫ বন্দিকে মুক্তি, হাড্ডিসার শরীরে ইসরায়েলি আঘাতের চিহ্ন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৫:০১
গাজার ১৫ বন্দিকে মুক্তি, হাড্ডিসার শরীরে ইসরায়েলি আঘাতের চিহ্ন

ইসরায়েলি বাহিনীর হাত থেকে মুক্তির পর কন্যাকে জড়িয়ে ধরেন এক ফিলিস্তিনি পিতা। ছবি : আনাদুলো

ইসরায়েল রবিবার গাজার দক্ষিণ কেরেম শালোম ক্রসিং দিয়ে ১৫ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে, যাদের অধিকাংশের শরীরে আঘাতের ক্ষতচিহ্ন আছে। রুগ্‌ণ ও হাড্ডিসার অবস্থায় তাদের গাজায় ফেরত পাঠানো হয়েছে।

গাজার মিডিয়া অফিসের বরাতে তুর্কিভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েল। সামরিক অভিযানের সময় দুই বছর ধরে গাজার হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। তার থেকে এই ১৫ জনকে মুক্তি দিল আইডিএফ।

বন্দিদের নিয়ে কাজ করা একটি বেসরকারি সংস্থা সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির তত্ত্বাবধানে ১৫ বন্দিকে কেরেম শালোম ক্রসিং দিয়ে স্থানান্তর করা হয়েছে। পরে তাদের দেইর আল-বালাহতে অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়।

মানবাধিকার সংস্থাগুলো স্পষ্ট করেছে, আটক রাখা স্থানগুলোতে বন্দিদের জন্য ন্যূনতম মানবিক সুবিধা ছিল না। তারা ইসরায়েলি বাহিনীর নির্যাতন, অনাহার ও চিকিৎসার অবহেলার শিকার হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুক্তি পাওয়া বন্দিদের অত্যন্ত রুগ্‌ণ ও ক্লান্ত দেখাচ্ছিল। কারও কারও শরীরে আঘাতের চিহ্নও আছে।

ফিলিস্তিনি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ইসরায়েলি কারাগারে ৯০
নারী, ৩৫০ শিশুসহ ৯ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি আটক রয়েছে।

গত বছর ১০ অক্টোবর থেকে গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে। যদিও প্রথম থেকেই ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে উপত্যকাটিতে হামলা অব্যাহত রেখেছে। তিন দফার যুদ্ধবিরতি কার্যকর থাকলে এর মধ্যেই ৮১১ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আর ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ সময়ে আহতের সংখ্যা ১ লাখ ৭২ হাজারের বেশি।

ইসরায়েল-গাজা সংঘাতহাড্ডিসার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই