Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইসরায়েলের নিন্দায় মুখর স্পেন, পুনরায় খুলছে তেহরানের দূতাবাস

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১৬:২৩
ইসরায়েলের নিন্দায় মুখর স্পেন, পুনরায় খুলছে তেহরানের দূতাবাস

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির খবরে যখন উল্লাস, চারদিকে তখন লেবাননের আকাশে বেড়ে যায় ইসরায়েলি যুদ্ধবিমানের উৎপাত।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর গতকাল বুধবার সেখানে চালানো হয় সবচেয়ে বড় হামলা। নির্বিচার এ বর্বরতায় অন্তত নিহত ২৫৪ জন। আহত হাজারেরও বেশি মানুষ।

যুদ্ধ থেমে যাওয়ার আশা আবারও  ফিকে হয়ে আসে। বিশ্বজুড়ে ছি ছি পড়ে যায়।

সেই দলে যোগ দিয়েছে স্পেনও। দেশটি শুরু থেকেই এ যুদ্ধের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। যুদ্ধের বিরোধিতা করে আসছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চোখে চোখ রেখে।

আজ বৃহস্পতিবার ভূমধ্যসাগরের পাড়ের এ দেশের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস ইসরায়েলকে এক হাত নিয়েছেন।

লেবাননে ইসরায়েলের বুধবারের হামলার নিন্দা জানাতে গিয়ে তিনি বলেছেন, লেবাননে বুধবার হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। পাশাপাশি মধ্যপ্রাচ্যে দুই সপ্তাহের জন্য হওয়া যুদ্ধবিরতিও লঙ্ঘন করেছে দেশটি।

এই কঠোর অবস্থান নেওয়া স্পেনের জন্য নতুন কিছু নয়। লড়াইয়ে সম্পৃক্ত যেকোনো যুদ্ধবিমানের জন্য মাদ্রিদ আকাশপথ আগেই বন্ধ করে দিয়েছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধকে তারা বলেছিল অবৈধ।

এদিন সংসদের নিম্নকক্ষে আইনপ্রণেতাদের ইসরায়েলের বর্বরতার বর্ণনা দেন আলবারেস। তিনি বলেছেন, গতকাল ইসরায়েল যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কীভাবে লেবাননে শত শত বোমা ফেলেছে, তা আমরা দেখেছি।

এদিকে তেল আবিবের নৃশংসতার বিরুদ্ধে স্পেন আরও একটি কড়া পদক্ষেপ নিয়েছে। দেশটি ঘোষণা দিয়েছে, তেহরানে তাদের দূতাবাস পুনরায় খোলা হবে।

এর কারণ ব্যাখ্যায় আলবারেস জানিয়েছেন, দূতাবাস পুনরায় খোলা হবে ওই অঞ্চলে শান্তি অর্জনের আশায়।

স্প্যানিশ এই কূটনীতিকের জোর ঘোষণা, আমি তেহরানে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতকে ফিরে পুনরায় তার পদে যোগদান করতে এবং আমাদের দূতাবাস আবার চালু করতে নির্দেশ দিয়েছি।

সূত্র : রয়টার্স

ইরান যুদ্ধতেহরানস্পেনযুদ্ধবিরতিদূতাবাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?