Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

দক্ষিণ ইসরায়েলে ইরানের বড় হামলা, বহু আহত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৯:০৪
দক্ষিণ ইসরায়েলে ইরানের বড় হামলা, বহু আহত

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবনে কাজ করছে ইসরায়েলি সৈন্যরা। ছবিঃ রয়টার্স।

দক্ষিণ ইসরায়েলে বড় মাত্রায় হামলা চালিয়েছে ইরান। এতে আরাদ ও ডিমোনা শহরে বহু হতাহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একে ‘যুদ্ধের এক কঠিন সন্ধ্যা’ বলে উল্লেখ করেছেন।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার বরাত দিয়ে আলজাজিরা জানাচ্ছে, আরাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে।

একইদিন ইসরায়েলের পরমাণু কর্মসূচির কেন্দ্রস্থল ডিমোনায় হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। শহরজুড়ে আরও কয়েক জায়গায় আঘাত হানতে পেরেছে ইরান। এসব হামলার ৫০ জনের বেশি ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে।

ইরানের দাবি, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে ডিমোনায় এই হামলা চালানো হয়েছে। যদিও নাতাঞ্জে হামলার কথা অস্বীকার করে তেল আবিব বলছে, এটা ছিল যুক্তরাষ্ট্রের অপারেশন।

এদিকে হামলার পর ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) বলছে, তারা সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আরাদ, ডিমোনা, এইলাত, বীরশেবা এবং কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা ও নিরাপত্তা কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে। সেইসঙ্গে কুয়েতের আলি আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ও আল ধাফরা ঘাঁটিতে হামলার দায়ও স্বীকার করেছে তারা। আইআরজিসির দাবি, এসব হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

ইরানইসরায়েলক্ষেপণাস্ত্র
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise