Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

‘উম্মাহকে গর্বিত করেছেন খামেনি’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৩৬
‘উম্মাহকে গর্বিত করেছেন খামেনি’

আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বইছে শোক আর শ্রদ্ধার জোয়ার। বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক থেকে শুরু করে রাজনীতিক, সাংবাদিক ও অধিকারকর্মীরা তার আপসহীন নেতৃত্বের কথা স্মরণ করছেন।

আজ শনিবার (৪ জুলাই) ইরানের রাজধানী তেহরানে গ্র্যান্ড মোসাল্লা খামেনির বিদায়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামীকাল ৫ জুলাইও চলবে এই আনুষ্ঠানকিতা। এই অনুষ্ঠানে যোগ দিতে বহু বিদেশি কূটনীতিকের পাশাপাশি প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে।

গতকাল শুক্রবার খামেনির শেষ বিদায়ের প্রথম দিনের আনুষ্ঠানিকতা শুরু হতেই বিশ্বজুড়ে নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এই নেতাকে নিয়ে নিজেদের আবেগ আর প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন তারা।

মার্কিন লেখক ও অধিকারকর্মী শন কিং এক্স বার্তায় লিখেছেন, আমি কোনো এক দিন তার সঙ্গে দেখা করার আশা করেছিলাম। জীবনের শেষ সেকেন্ড পর্যন্ত তিনি সফল জীবন কাটিয়েছেন।

‘খামেনি ছিলেন নির্ভীক। নিজের দেশের মানুষ ও মাটির রক্ষক ছিলেন তিনি। খামেনি মুসলিম উম্মাহকে গর্বিত করেছেন। তার চলে যাওয়া উম্মাহকে শোকহত করেছে’, পোস্টে যোগ করেন শন কিং।

আরও পড়ুন

শোকের সাগরে ভাসছে ইরান

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির বর্তমান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ রাশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ইরানি জনগণের পাশাপাশি এই অপূরণীয় ক্ষতিতে আমরাও গভীরভাবে শোকাহত’।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি ফারসি ভাষায় দেওয়া এক পোস্টে খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ইরান এবং এই অঞ্চলের উন্নয়নে তার দূরদর্শী নির্দেশনা ও ঐতিহাসিক ভূমিকা ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে থাকবে।’

ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট মেহবুবা মুফতি তেহরানে এসে শোক ও সংহতি প্রকাশ করতে পারাকে একটি সম্মান হিসেবে অভিহিত করেছেন।

আরও পড়ুন

খামেনির জানাজায় হামলা না করতে শত্রুদের সতর্ক করল ইরান

০৩ জুলাই ২০২৬

ফিলিস্তিনি রাজনৈতিক কর্মী ও ব্রিটিশ পার্লামেন্টের সাবেক প্রার্থী তাগরিদ আল-মাভেদ বলেছেন, শহীদ এই নেতার অধীনে ইরান কোনো শর্ত ছাড়াই ফিলিস্তিন ও লেবাননের জনগণের পাশে দাঁড়িয়েছিল। যেখানে অনেক আরব নেতাও তা করতে পারেননি।

‘শহীদ এই নেতার জানাজার জন্য আক্ষরিক অর্থেই পুরো বিশ্ব এখন তেহরানে সমবেত হয়েছে। সব জাতি ও ধর্মের মানুষ আজ মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়েছে’, মার্কিন সাংবাদিক ইথান লেভিন্স মন্তব্য করেছেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে খামেনি নিহত হন। খামেনির দাফনের জন্য প্রথমে চলতি বছরের মার্চ মাসে সময় নির্ধারণ করা হয়েছিল। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় পরে তা স্থগিত করা হয়।

দেশটির সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার দাফনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতার ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ইরান ও ইরাকের অন্তত পাঁচটি শহরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ জুলাই) থেকে এই খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানকিতা শুরু হয়।

ইরানমধ্যপ্রাচ্যআয়াতুল্লাহ আলি খামেনি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!