Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

খামেনির ‘বজ্রমুষ্টির’ ভাস্কর্য উন্মোচন করল ইরান

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৯:১৪
খামেনির ‘বজ্রমুষ্টির’ ভাস্কর্য উন্মোচন করল ইরান

‘উই মাস্ট রাইজ আপ’ শিরোনামে বিশাল এক মুষ্টিবদ্ধ হাতের ভাস্কর্য উন্মোচন করেছে ইরানি কর্তৃপক্ষ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বহুদিনব্যাপী রাষ্ট্রীয় দাফন কর্মসূচিকে সামনে রেখে তেহরানের ঐতিহাসিক এঙ্গেলাব (বিপ্লব) স্কয়ারে ‘উই মাস্ট রাইজ আপ’ শিরোনামে বিশাল এক মুষ্টিবদ্ধ হাতের ভাস্কর্য উন্মোচন করেছে ইরানি কর্তৃপক্ষ। জাতীয় প্রতিরোধ ও দৃঢ়তার প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে এটিকে।

খামেনির উঁচু করে তোলা মুষ্টির আদলে নির্মিত এই বিশাল স্থাপনার চারপাশে উড়ন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রতীকী চিত্র রয়েছে। এতে ফারসি, আরবি ও ইংরেজিতে ‘উই মাস্ট রাইজ আপ’ বা ‘আমাদের অবশ্যই জেগে উঠতে হবে’ স্লোগান লেখা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ভাস্কর্যটির নকশা খামেনির জীবনের শেষ মুহূর্ত থেকে অনুপ্রাণিত। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতের সূচনা করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর তার মরদেহ মুষ্টিবদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছিল। এই ভঙ্গিকে প্রতিরোধের স্থায়ী প্রতীক হিসেবে বর্ণনা করছেন তারা।

এ ছাড়া তেহরানজুড়ে একই ধরনের ব্যানার ও বড় বড় দেয়ালচিত্র স্থাপন করা হয়েছে। রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলগুলোকে শোক ও জাতীয় সংহতির প্রতীকী সাজে সাজানো হয়েছে। শহরের বিভিন্ন স্থানে খামেনির ছবি, সামরিক প্রতীক এবং জাতীয় ঐক্যের আহ্বানসংবলিত পোস্টার ও ব্যানার টানানো হয়েছে।

দিনভর এঙ্গেলাব স্কয়ারে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। অনেককে ভাস্কর্যের ছবি তুলতে এবং জাতীয় ঐক্যের পক্ষে স্লোগান দিতে দেখা গেছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উপস্থিত ব্যক্তিরা এই ভাস্কর্যকে বিদেশি চাপ মোকাবিলা এবং কর্মকর্তাদের ভাষায় ‘প্রতিরোধের পথ’ অব্যাহত রাখার অঙ্গীকারের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন।

আগামী কয়েক দিনের রাষ্ট্রীয় দাফন কর্মসূচিতে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডার, ধর্মীয় নেতা এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদলের অংশ নিচ্ছেন। এ উপলক্ষে তেহরানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি স্মরণানুষ্ঠানে অংশ নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এই ভাস্কর্যের উন্মোচন সাম্প্রতিক যুদ্ধের পর জাতীয় দৃঢ়তা ও প্রতিরোধের বার্তা জোরালোভাবে তুলে ধরার সরকারি প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যে মুষ্টিবদ্ধ হাতের ইরানের রাষ্ট্রীয় শোক কর্মসূচির অন্যতম প্রধান প্রতীকে পরিণত হয়েছে এই ভাস্কর্য।

ইরান যুদ্ধআয়াতুল্লাহ আলি খামেনিভাষ্কর্যউই মাস্ট রাইজ আপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক