Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

মংডুতে তিন দিনের মধ্যে গ্রাম ছাড়ার নির্দেশ, আতঙ্কে রোহিঙ্গারা

আরাকান নিউজ
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:৩৬
মংডুতে তিন দিনের মধ্যে গ্রাম ছাড়ার নির্দেশ, আতঙ্কে রোহিঙ্গারা

রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় আতঙ্কে স্থানীয়রা। ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের মংডু উপজেলার ক্যা গং তাউং গ্রামপঞ্চায়েতের সব বাসিন্দাকে তিন দিনের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে আরাকান আর্মি। একই সময়ে বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডং ও মংডু এলাকায় মিয়ানমার সেনাবাহিনী চালিয়েছে বিমান হামলা। এ হামলায় আহত হয়েছেন অন্তত তিনজন, ধ্বংস বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি বাড়িঘর। সব মিলিয়ে সীমান্তজুড়ে নতুন করে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

ক্যা গং তাউং গ্রামপঞ্চায়েতে ১০টি পরিবারের মোট ৫৪ জন বাসিন্দার বসবাস। তাদের অভিযোগ, গত ২৯ মে নগার খু ইয়া গ্রামে অবস্থানরত আরাকান আর্মির একটি ব্যাটালিয়ন স্থানীয় গ্রামপ্রধানদের ডেকে জানায়, তিন দিনের মধ্যে গ্রামের সব বাসিন্দাকে নিজেদের পছন্দমতো অন্যত্র সরে যেতে হবে। নির্ধারিত সময়ের পর কেউ গ্রামে অবস্থান করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও করা হয়েছে সতর্ক।

রোহিঙ্গা বাসিন্দারা জানিয়েছেন, এই নির্দেশে গ্রামজুড়ে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক পরিবারই কোথায় গিয়ে আশ্রয় নেবে, তা বুঝে উঠতে পারছে না। ফলে নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীর উৎকণ্ঠার মধ্যে রয়েছে তারা।

এদিকে মংডু শহরতলিতে রাতের বেলায় আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে মিয়ানমারের সরকারি বাহিনী বিমান হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পাল্টা জবাব দিচ্ছে আরাকান আর্মিও। এতে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে বাংলাদেশ সীমান্তবর্তী টেকনাফ এলাকার ঘরবাড়ি। আতঙ্কে অনেক সীমান্তবাসী আশ্রয় নিচ্ছেন নিরাপদ স্থানে।

আরও পড়ুন

রাখাইন সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, আহত ৩

০২ জুলাই ২০২৬

রোহিঙ্গা সংকট দীর্ঘদিন ধরেই মিয়ানমারের অন্যতম বড় মানবিক সংকট হিসেবে পরিচিত। তবে দেশটির সেনাবাহিনী এই জনগোষ্ঠীকে ‘রোহিঙ্গা’ হিসেবে স্বীকৃতি দিতে নারাজ। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে হামলার পর ব্যাপক সামরিক অভিযান শুরু হয়। এরপর রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও দমন-পীড়নের অভিযোগ ওঠে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক তৎকালীন হাইকমিশনার জাইদ রা’দ আল-হুসেইন সেই অভিযানকে অভিহিত করেছিলেন ‘জাতিগত নির্মূলের এক আদর্শ উদাহরণ’ হিসেবে।

ওই সহিংসতার মুখে প্রাণ বাঁচাতে ২০১৭ সালের আগস্টে প্রায় সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। পরে নতুন নতুন সংঘাতের কারণে সেই সংখ্যা আরও বেড়েছে। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী শিবিরে বসবাস করছে বিপুলসংখ্যক রোহিঙ্গা।

মিয়ানমাররোহিঙ্গাবিমান হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে