Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ফ্রান্সে পথচারীদের ভিড়ে গাড়ি তুলে দিল চালক, নিহত ২

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৮:৪৩
ফ্রান্সে পথচারীদের ভিড়ে গাড়ি তুলে দিল চালক, নিহত ২

ছবি: রয়টার্স

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর কাঁয়ে এক চালক ইচ্ছাকৃতভাবে পথচারীদের ওপর গাড়ি তুলে দিলে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১০ জন। আহতদের বেশির ভাগের অবস্থাই আশঙ্কাজনক বলে বৃহস্পতিবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফ্রান্সইনফোর বরাতে জানা গেছে, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ১০ মিনিটের দিকে কাঁ রেলস্টেশনের কাছে ঘটনাটি ঘটে। সেখানে একটি বাসস্টপে পথচারীরা জড়ো হয়েছিলেন।

ক্যালভাদোসের প্রিফেক্ট ডেভিড ক্লাভিয়েরে বলেছেন, স্টেশনের সামনে একটি গাড়ি ‘ইচ্ছাকৃতভাবে পথচারীদের ওপর উঠে যায়’।

প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যে জানা গেছে, ওই চালক সন্ধ্যার দিকে একদল মানুষের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন। পরে গাড়ি নিয়ে আবার ওই এলাকায় ফিরে আসেন তিনি। অভিযোগ রয়েছে, গাড়ি নিয়ে চত্বরের মধ্য দিয়ে যাওয়ার সময় বাসের ছাউনির নিচে বিরোধে জড়িত কয়েকজনকে দেখতে পান। এরপর তাদের ওপর গাড়ি তুলে দিয়ে পালিয়ে যান।

আরও পড়ুন

শিশুদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা বিল আটকালেন ফ্রান্সের আদালত

১৪ আগস্ট ২০২৬

প্রথমে একজন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। আহতদের মধ্যে সাতজনের অবস্থা ছিল সংকটাপন্ন। পরে কাঁ বিশ্ববিদ্যালয় হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

শহরের নজরদারি ক্যামেরার নেটওয়ার্কের মাধ্যমে চালককে শনাক্ত করে পুলিশ। পরে কাঁ থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের ওয়িস্ত্রেহামে তাকে গ্রেপ্তার করা হয়। কাছের আমফ্রেভিল এলাকায় তার গাড়িটিও পাওয়া যায়।

২৬ বছর বয়সী ওই সন্দেহভাজন রাশিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং বৈধভাবে ফ্রান্সে বসবাস করছেন। তিনি গোয়েন্দা সংস্থাগুলোর নজরে ছিলেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে তার বিরুদ্ধে যানবাহনসংক্রান্ত কয়েকটি অপরাধের অভিযোগ ছিল, তবে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড নেই।

হত্যা এবং অস্ত্র ব্যবহার করে ইচ্ছাকৃত সহিংসতার অভিযোগে তদন্ত শুরু করেছেন প্রসিকিউটররা। মামলাটি ক্যালভাদোসের সংগঠিত ও বিশেষায়িত অপরাধ দমন বিভাগকে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আপাতত ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে না। তবে তদন্তকারীরা কোনো সম্ভাবনাই উড়িয়ে দেননি।

প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন দাবি করেছেন, সন্ধ্যার দিকে রেলস্টেশনের বাইরে তাকে হামলা করা হয়েছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

ফ্রান্সপথচারীগাড়ির ধাক্কা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী