সাউথ ক্যারোলিনার একটি বাড়ি থেকে গত মাসে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় হেইডেন পেনেটিয়েরকে। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্যে নিশ্চিত করা হয়েছে, অতিরিক্ত মাত্রায় ফেনটানিল, জানাক্স সহ একাধিক শক্তিশালী প্রেসক্রিপশন ড্রাগের বিষক্রিয়াতেই মারা গেছেন এ অভিনেত্রী।গ্রিনভিল কাউন্টি করোনারের কার্যালয় থেকে প্রকাশিত ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, এই মৃত্যু একটি দুর্ঘটনাবশত হওয়া ড্রাগ ওভারডোজ। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উদ্...