জাতিসংঘে ফিলিস্তিন প্রশ্নে বিশ্ব নেতাদের বক্তব্যে আবারও সামনে এসেছে সেই পুরনো কিন্তু ক্রমেই কঠিন হয়ে ওঠা একটি ধারণা ‘দ্বি-রাষ্ট্র সমাধান’। অর্থাৎ, ইসরায়েল ও ফিলিস্তিন— দুটি স্বাধীন রাষ্ট্র পাশাপাশি থাকবে; থাকবে পারস্পরিক স্বীকৃতি, নিরাপত্তা ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত।যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, দ্বি-রাষ্ট্র সমাধানকে চোখের সামনে হারিয়ে যেতে দেওয়া যাবে না। তিনি গাজায় লড়াই বন্ধ, ম...