গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি হওয়া স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত স্থূলতা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ। গর্ভাবস্থার শুরুতে প্রথম ১২ সপ্তাহের মধ্যে বিএমআই (বডি ম্যাস ইনডেক্স) নির্ধারণ করে স্থূলতা নির্ণয় করা যায়। কোনো মায়ের বিএমআই ৩০ বা তার বেশি হলে তাকে স্থূল ধরা হয়। বিএমআই নির্ণয়ের সূত্র হচ্ছে,
বিএমআই = ওজন (কেজি)/ উচ্চতা (মিটার)
গর্ভকালীন স্থূলতায় করণীয়
· গর্ভাবস্থার শুরুতেই বিএমআই নির্ণয় করা, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, অন্যান্য রোগ শনাক্তকরণ ও চিকিৎসা ও জীবনযাত্রার অভ্যাস পর্যালোচনা করে ব্...