বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে
দেখা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটাই
ছিল সরকারপ্রধান তারেক রহমানের প্রথম সৌজন্য সাক্ষাৎ।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান
রাষ্ট্রপতি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ
কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় বলে রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে।
রেওয়াজ অনুযায়ী, প্রধানমন্ত্রী বিদেশ...