শরীয়তপুর
ও বরিশাল জেলার সীমান্তঘেঁষা জয়ন্তী নদীর দুই পাড়ে
চওড়া পাকা সড়ক থাকলেও
নদীর ওপর কোনো সেতু
নেই। ফলে বরিশালের মুলাদী,
হিজলা ও মেহেন্দিগঞ্জ এবং
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কয়েক লাখ মানুষকে
প্রতিদিন ঝুঁকি ও বাড়তি খরচে
ট্রলার বা নৌকায় নদী
পার হতে হয়। দীর্ঘদিন
ধরে এই নদীর ওপর
সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন
স্থানীয় বাসিন্দারা।
দুই
পাড়ে সড়ক থাকার পরও
সেতু না থাকায় এর
সুফল পুরোপুরি পাচ্ছেন না চার উপজেলার
মানুষরা। বর্ষা ও বৈরী আবহাওয়ায়
নদী পারাপারে দুর্ভোগ আরও বেড়ে যায়।
র...