স্বাভাবিক প্রসবের আশায় রাজধানীর ধানমন্ডির গ্রেস হাসপাতাল লিমিটেডে ভর্তি হয়েছিলেন সনিয়া আক্তার। চিকিৎসক সংযুক্ত সাহার সঙ্গে ৫০ হাজার টাকায় প্রসব করানোর চুক্তিও হয়েছিল। কথা ছিল, চিকিৎসকের ফি ৩০ হাজার এবং হাসপাতালের খরচ ২০ হাজার টাকা। কিন্তু সন্তান জন্মের পর পরিবারের হাতে ধরিয়ে দেওয়া হয় ১ লাখ ৫০ হাজার ৩৯৩ টাকার বিল। পুরো টাকা দিতে না পারায় হাসপাতাল ছাড়তে গিয়েও ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা।
আগামীর সময়ের অনুসন্ধানে সনিয়ার চিকিৎসার বিল, স্বজনদের অভিযোগ এবং হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য বিশ্লেষণ করে উ...