‘দেশি-বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত বাংলাদেশ। চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) নির্মাণকাজের সূচনা শুধু একটি প্রকল্পের উদ্বোধন নয়, বরং বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্বের নতুন ভিত্তি’, বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।আজ সোমবার চট্টগ্রামের আনোয়ারায় সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বুঝতে পেরে বিনিয়োগ করার জন্য চী...